এক্সপ্লোর

'আমি দেশের জন্য খাটছি, ওরা বনধ ডাকছে', নাম না করে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

কুশীনগর (উত্তরপ্রদেশ):  তিনি যখন দেশ থেকে দুর্নীতি ও কালো টাকার মূলোচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন, তখনই বিরোধীরা বনধ ডেকে কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। উত্তরপ্রদেশে বিজেপির পরিবর্তন যাত্রা র‍্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযোগ করলেন। বিরোধীদের নাম না করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতি দমনের চেষ্টা করছে আর ওরা ভারত বনধ ডাকছে। জনতার প্রতি তাঁর প্রশ্ন, ভারত বনধ হওয়া উচিত নাকি উচিত দুর্নীতির রাস্তা বন্ধ হওয়া। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া রীতিমত কঠিন ছিল। কিন্তু এর ফলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে তাঁর বিশ্বাস। একইসঙ্গে সাধারণ মানুষকে তাঁর পরামর্শ, ওয়ালেটের দিন গিয়েছে, ই-ওয়ালেটই ভবিষ্যৎ। যেভাবে মোবাইলে ছবি তুলে বন্ধুদের মধ্যে শেয়ার করেন, তেমনই অনায়াসে নিজের মোবাইলকে ব্যাঙ্কের কাজে ব্যবহার করুন। প্রধানমন্ত্রীর কথায়, মোবাইল ফোনের ব্যবহার শিখতে কাউকে ক্লাস করতে হয় না। তাহলে টাকাকড়ির লেনদেনের ক্ষেত্রেই বা মোবাইল ব্যবহার হবে না কেন। বরং নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে মোবাইল ফোনে যা ইচ্ছে কেনাকাটা করা সম্ভব। বিরোধীরা হইচই করছেন, আচমকা নোট বাতিলে সাধারণ মানুষ প্রচণ্ড সমস্যায় পড়েছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার গরিব, কৃষক, দলিত ও গ্রামের মানুষের সরকার। মানুষের যে সমস্যা হচ্ছে, সে ব্যাপারে তাঁরা ওয়াকিবহাল। উত্তরপ্রদেশের শাসকদল সমাজবাদী পার্টিকে আক্রমণ করে মোদী বলেন, কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলি তারা রাজ্যে বাস্তবায়িত হতে দিচ্ছে না। তা যদি হত, তা হলে চাষীরা উপকৃত হতেন, ক্ষমতাশালী কৃষক ও গ্রাম ভারতের শক্তি বাড়াত। তাঁর জনসভায় আসার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, ২০১৪-য় লোকসভা নির্বাচনে বারাণসী থেকে ভোটে লড়ার সময় তাঁর জনসভায় যে ভিড় হত, তার থেকে অনেক বেশি মানুষ এসেছেন কুশীনগরের এই সমাবেশে। এথেকে বোঝা যায়, জনগণ তাঁর পাশেই রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget