এক্সপ্লোর
২০১৯ এর নির্বাচন মাথায় রেখে ১০০-র বেশি লোকসভা কেন্দ্রে ৫০টি র্যালি মোদীর, ৫০টি করে সভা করবেন অমিত-রাজনাথ-গডকরিও

নয়াদিল্লি: নজরে ২০১৯ এর লোকসভা নির্বাচন। বিজেপির পালে হাওয়া টানতে এবারও মাঠে নামছেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি নাগাদ সারা দেশে ১০০টির বেশি লোকসভা কেন্দ্রে ৫০টি সভা-সমাবেশ, র্যালি করবেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি বিজেপি সভাপতি অমিত শাহ, রাজনাথ সিংহ, নীতিন গডকরির মতো শীর্ষ দলীয় নেতারাও প্রত্যেকে ৫০টি করে সভা করবেন। প্রধানমন্ত্রীই হবেন দলের এক নম্বর ভোট ক্যাচার। তাঁর সব সভার পরিকল্পনা করা হয়েছে দলের প্রচারের ভিত তৈরির কথা মাথায় রেখে। এমনভাবে সভাগুলি সাজানো হবে যাতে একেকটিতে ২-৩টি লোকসভা আসন কভার হয়ে যায়। দলের এক নেতার দাবি, আগামী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ২০০টি র্যালি করে অন্তত ৪০০টি লোকসভা কেন্দ্রে তাঁদের একদফা প্রচার সম্পূর্ণ হয়ে যাবে। ৫০টি র্যালি, সভা ছাড়াও মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে জনসভায় ভাষণ দেবেন, যেখানে চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তাঁর এ ধরনের র্যালির প্রথমটি পঞ্জাবের মালাউতে হয়ে গেল গত বুধবার। এ মাসেই উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এমন আরেকটি কৃষক সভার আয়োজন করে মোদীকে নিয়ে আসার কথা ভাবছে দল। বিজেপি সূত্রের খবর, এখন থেকেই দলের সংগঠনকে ভোটপ্রচারে চাঙ্গা করে তোলার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে।
Before You Go
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















