এক্সপ্লোর
রাত কাটিয়েছিলেন হুমায়ুন, কাল বারাণসীর সেই গ্রামেই যাবেন মোদী

ছবি সৌজন্যে ট্যুইটার
বারাণসী: ৪৫০ বছর আগে বারাণসীর কাছে শাহেনশাহপুর গ্রামে এক রাত ছিলেন মোঘল সম্রাট হুমায়ুন। তাঁর নামেই এই গ্রামের নামকরণ করা হয়েছে। সেখানেই আগামীকাল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি পশু মেলা এবং নবগঠিত গোশালার উদ্বোধন করবেন। এই প্রথম শাহেনশাহপুরে পশু মেলা হচ্ছে। ১,৮০০ একর জমিতে এই বিশাল মেলা র আয়োজন করা হয়েছে। চৌসার যুদ্ধে শের শাহ সুরির কাছে পরাজিত হওয়ার পর সেই রাতে গঙ্গা পেরিয়ে বারাণসীর কাছে এই গ্রামে এক বৃদ্ধার কুটীরে আশ্রয় নেন হুমায়ুন। সেই বৃদ্ধা হুমায়ুনের পরিচয় জানতেন না। কয়েক বছর পরে হুমায়ুনের সেনাবাহিনী ওই গ্রামে যাওয়ার পর গ্রামবাসীরা জানতে পারেন, হুমায়ুন সেখানে রাত কাটিয়েছিলেন। এরপরেই গ্রামের নাম কালুপুর থেকে বদলে করা হয় শাহেনশাহপুর। এই গ্রামের লোকজন হুমায়ুনের আগমন নিয়ে এখনও গর্ব অনুভব করেন। এবার প্রধানমন্ত্রীর আগমনে গ্রামবাসীরা পুরনো লোকগাথা ফের স্মরণ করতে পারবেন বলে মনে করছেন বিজেপি-র জোটসঙ্গী আপনা দল (এস) বিধায়ক নীলরতন পটেল। ২০১৪ সালের নভেম্বরে সাংসদ আদর্শ গ্রাম যোজনায় শাহেনশাহপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত জয়াপুর গ্রাম দত্তক নেন প্রধানমন্ত্রী। সেখানে নতুন রাস্তা, সৌরবিদ্যুৎ, শৌচাগার ও নলের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















