এক্সপ্লোর

পিএনবি প্রতারণা: সিট-তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, বিরোধিতা কেন্দ্রের

নয়াদিল্লি: সাড়ে ১১ হাজার পিএনবি প্রতারণাকাণ্ডে সুপ্রিম কোর্টে নিরপেক্ষ তদন্ত ও হিরে ব্যবসায়ী নীরব মোদীর প্রত্যর্পণের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার বিরোধিতা করে কেন্দ্র জানিয়ে দিল, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে।

যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এখনই তারা এই মামলায় কোনও মন্তব্য করবে না। মামলার পরবর্তী শুনানি ১৬ মার্চ।

এদিন সরকারি কৌঁসুলি অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, তাঁরা এই জনস্বার্থ মামলার বিরোধিতা করছেন। কারণ, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে এবং এই প্রেক্ষিতে এফআইআরও দায়ের করা হয়েছে।

ওই জনস্বার্থ মামলায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক, কেন্দ্রীয় অর্থ ও আইনমন্ত্রককে পক্ষ হিসেবে যুক্ত করেছিলেন মামলাকারী আইনজীবী বিনীত ধন্দা। সেখানে আবেদন করা হয়েছিল, আগামী ২ মাসের মধ্যে নীরব সহ অন্যান্য অভিযুক্তের প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করতে কেন্দ্র নির্দেশ দিক শীর্ষ আদালত।

বিনীতের আবেদন, এই প্রতারণার তদন্ত করতে যেন একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। একইসঙ্গে, এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত পিএনবি-র শীর্ষ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হোক বলেও দাবি করেন তিনি।

ইতিমধ্যেই, নীরব মোদী, তাঁর মামা তথা গীতাঞ্চলি জেমসের কর্ণধার মেহুল চোকসি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গত ৩১ জানুয়ারি একটি, এবং কয়েকদিন আগে আরেকটি এফআইআর দায়ের করেছে সিবিআই। সবার বিরুদ্ধে পিএনবি-কে ১১,৪০০ কোটি টাকার প্রতারণা করায় অভিযোগ দায়ের করা হয়।

বিনীতের আরও আবেদন, বড় পরিমাণ ঋণ অনুমোদের আগে নির্দিষ্ট শর্তাবলী তৈরি করার নির্দেশ দেওয়া হোক কেন্দ্রীয় অর্থমন্ত্রককে। তিনি বলেন, ঋণের পরিমাণ ১০ কোটি টাকার বেশি হলে, তা অনুমোদন করার আগে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হোক অর্থমন্ত্রক ও আরবিআই-কে।

আবেদনে বিনীত জানান, অদেয় ঋণশোধের মামলাগুলি খতিয়ে দেখতে একটি একটি বিশেষজ্ঞ দল গঠন করা হোক। একইসঙ্গে, ঋণ-খেলাপিদের থেকে বকেয়া অর্থ ফেরত পেতে নির্দিষ্ট নিয়ম তৈরি করা হোক বলেও আবেদনে দাবি করেন তিনি।

এদিকে, শীর্ষ আদালতে আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করেন মনোহর লাল শর্মা। সেখানে তিনি জানান, সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়েই যেন সিট গঠন করা হয়। তাঁর দাবি, এই ব্যাঙ্ক প্রতারণার ফলে সাধারণ জনতা এবং রাজকোষের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে, তদন্ত এমন কাউকে দিয়ে করানো উচিত যিনি সরকার বা রাজনীতির দ্বারা প্রভাবিত হবেন না।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget