এক্সপ্লোর

পিএনবি প্রতারণা মামলায় তদন্তে যোগ দিতে নারাজ নীরব, কড়া চিঠি পাঠিয়ে আগামী সপ্তাহে আসতে বলল সিবিআই, গ্রেফতার অভ্যন্তরীণ মুখ্য অডিটর

নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা মামলায় সিবিআইয়ের তদন্তে যোগ দিতে রাজি হলেন না নীরব মোদী। বিদেশে ব্যবসার দেখভাল করতে হচ্ছে, তদন্তে সামিল না হওয়ার এমন কারণ দেখিয়েছেন কোটি কোটি টাকার কারবার করা হিরে ব্যবসায়ী। তবে তাঁর বক্তব্যে অসন্তুষ্ট হতে না পেরে সিবিআই তাঁকে কড়া চিঠি পাঠিয়ে আগামী সপ্তাহে দেখা করতে বলেছে। এর পাশাপাশি পিএনবি-র অভ্যন্তরীণ মুখ্য অডিটর এম কে শর্মাকে প্রতারণা মামলায় গ্রেফ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। শর্মা ম্যানেজার পদমর্যাদার সমান অধিকারী ছিলেন। এই প্রথম ব্যাঙ্কের কোনও হিসাব পরীক্ষককে গ্রেফতার করা হল বলে জানিয়েছে সিবিআই। পিএনবি-র ব্র্যাডি হাউস শাখার সিস্টেমস ও কার্যকলাপ অডিট করে দেখা, সেখানকার খামতিগুলি জোনাল অডিট অফিসে জানানোর দায়িত্ব ছিল শর্মার। প্রসঙ্গত, ওই শাখা থেকেই লেটার্স অব আন্ডারটেকিংস ইস্যু করা হয়েছিল। সিবিআই নীরবের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে নির্দেশ দিয়েছে, তিনি যে দেশে এখন রয়েছেন, সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন, যাতে তাঁর দ্রুত ভারতে ফেরার ব্যবস্থা করতে পারে তারা। সিবিআইয়ের তরফে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, যখনই বলা হবে, তখনই একজন অভিযুক্তের তদন্তে যোগ দেওয়াটা বাধ্যতামূলক। সিবিআই এর আগে নীরবকে তাঁর সরকারি ই মেলের মাধ্যমে যোগাযোগ করে তাঁর ও তাঁর আত্মীয় মেহুল চোকসির কোম্পানির অনুকূলে মুম্বইয়ে পিএনবি-র ব্র্যাডি হাউস শাখা থেকে জাল লেটার্স অব আন্ডারটেকিংস ও লেটার্স অব ক্রেডিট ইস্যুর মাধ্যমে ১২৬৩৬ কোটি টাকা জালিয়াতির ব্যাপারে তদন্তে যোগ দিতে বলেছিল। কিন্তু নীরব জবাব পাঠান, তিনি তদন্তে থাকতে পারছেন না কেননা দেশের বাইরে ব্যবসা ছড়িয়ে আছে, সেসব ছেড়ে ভারতে যাওয়া সম্ভব নয়। পিএনবি প্রথমে জালিয়াতির পরিমাণ ১১৩৯৪.০২ কোটি টাকা বলে জানিয়েছিল। কিন্তু পরে সিবিআইয়ের টিম চোকসির গীতাঞ্জলি গ্রুপ অব কোম্পানিজের পক্ষে ১২৫১ কোটি টাকার নতুন লেটার্স অব আন্ডারটেকিংস ও লেটার্স অব ক্রেডিট ইস্যু হয়েছে বলে জানতে পারে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget