এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইক: এই প্রথম প্রধানমন্ত্রীর মতো কাজ করলেন! মোদীর প্রশংসা রাহুলের

 বুলন্দশহর (উত্তরপ্রদেশ): নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ায় নরেন্দ্র মোদীর প্রশংসা রাহুল গাঁধীর মুখে। তবে তাতেও যেন মিশে রইল কটাক্ষের ছোঁয়া! আড়াই বছরের শাসনকালে এটাই মোদীর প্রথম প্রধানমন্ত্রীসুলভ পদক্ষেপ! বলেছেন উত্তরপ্রদেশে রোড শো-য়ে ব্যস্ত কংগ্রেস সহ সভাপতি। তাঁর দল প্রধানমন্ত্রীর পাকিস্তানে ঢুকে সামরিক আঘাত হানার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করে বলে জানিয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর মতো কাজ করলে আমিও তাঁকে সমর্থন জানাই। গত আড়াই বছরে এই প্রথম তিনি এমন কিছু একটা করলেন যেটা প্রধানমন্ত্রী পদের উপযুক্ত বলা যায়। এজন্য তাঁকে ধন্যবাদ। দেওরিয়া থেকে দিল্লি চলতি ‘কিষাণ পদযাত্রা’ কর্মসূচিতে মোদীর একতরফা সমালোচনাই করে আসছেন রাহুল। কিন্তু ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডে ঢুকে জঙ্গিদের খতম করে ফিরে আসার পর তিনিও মোদীতে মোহিত হয়ে পড়েছেন। তিনি বলেন, উনি আমার, কংগ্রেস দলের পূর্ণ সমর্থন পাবেন। গোটা দেশ ওনার পাশে আজ। উরি হামলার পর রাহুলকে কিন্তু বলতে শোনা গিয়েছিল, আমি সেনা জওয়ানদের পাশে আছি। পাকিস্তানিরা ওদের সঙ্গে যে আচরণ করেছে, তার তীব্র নিন্দা করছি। তবে মোদী জম্মু-কাশ্মীরে পিডিপি-র সঙ্গে দূরদৃ্ষ্টিহীন’ রাজনৈতিক রফা করেছেন বলেই সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে। দাবি করেছিলেন, কেন্দ্রে ইউপিএ সরকার ৯ বছরের শাসনে সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করে তা দমন করেছে। এমনকী এনডিএ সরকারের কাশ্মীর ইস্যুতে কোনও নীতিই নেই বলে দাবি করে মোদীকে খোঁচা দিয়ে বলেছিলেন, উনি এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে যাচ্ছেন। কিন্তু জাতীয় নিরাপত্তা সিরিয়াস ব্যাপার। জনসভা করা নয়।   কিন্তু আজ সুর বদলে যায় সেই রাহুলেরই।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget