এক্সপ্লোর

মুসলিমদের কংগ্রেসকে ভোট দেওয়ার ডাক, সুরাতে আহমেদ পটেলকে নিয়ে 'জাল' পোস্টারে বিতর্ক

সুরাত: গুজরাতের প্রথম দফার ভোটপ্রচারের শেষদিনে বিতর্কিত পোস্টার ঘিরে শোরগোল। শহরের সংখ্যালঘু মহল্লায় দেখা যায় পোস্টারগুলি, যাতে বলা হয়েছে, নিজ সম্প্রদায়ের ঐক্য বজায় রাখতে আহমেদ পটেলকে রাজ্যের মুখ্যমন্ত্রী করতে মুসলিমরা কংগ্রেসেক ভোট দিন। ঘটনা হল, পটেল হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর রাজনৈতিক উপদেষ্টা। পোস্টারে পটেলের পাশাপাশি কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর ছবিও আছে। এ নিয়ে বিতর্ক হওয়ায় পটেল সাফাই দেন, তিনি কখনই মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ছিলেন না, হবেনও না। এর পিছনে বিজেপির হাত থাকার অভিযোগ করেন তিনি। ট্যুইট করেন, এরকম জাল পোস্টার, গুজব ছড়ানো থেকে স্পষ্ট, হার নিশ্চিত বুঝে বিজেপি চরম হতাশায় মরিয়া হয়ে উঠেছে। ওদের এমন নোংরা কৌশল নিতে হল? আমি কোনওদিন মুখ্যমন্ত্রী পদে প্রার্থী ছিলাম না, কখনও হবও না। বিজেপি লোকের নজর নিজেদের গত ২২ বছরের পারফরম্যান্স থেকে বিভেদমূলক অ্যাজেন্ডার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, সেজন্যই মিথ্যাচার, প্রোপাগান্ডার ওপরই ওদের ভরসা। কিন্তু গুজরাতের মানুষ এবার মনঃস্থির করে ফেলেছেন। মুসলিমদের কংগ্রেসকে ভোট দেওয়ার ডাক, সুরাতে আহমেদ পটেলকে নিয়ে 'জাল' পোস্টারে বিতর্ক কংগ্রেসের আরেক শীর্ষ নেতা আরপিএন সিংহ বলেন, আমরা আহমেদ পটেল মুখ্যমন্ত্রী হবেন বলে ঘোষণা করে কংগ্রেসের নামে গুজরাতের নানা স্থানে ব্যানার দেখেছি। গণতন্ত্রে রাজনীতির নির্দিষ্ট মান আছে। রাহুল গাঁধী, কংগ্রেস কখনই তার নীচে নামেন না। বিরোধী দলের পোস্টার ছড়িয়ে আহমেদ পটেল আমাদের মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া, এসব ঠিক নয়। কংগ্রেস রাজ্যে সরকার গড়লে সেখানে আহমেদ পটেল থাকবেন না। উনি নিজেও এটা বলেছেন। তবে আমি জানিয়ে দিতে চাই, নকল পোস্টার মারার এহেন রাজনীতি করে সুবিধা করা যাবে না কারণ গুজরাতের মানুষ বুদ্ধিমান, সব বোঝেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget