এক্সপ্লোর

গরুর মৃতদেহ সরাতে অস্বীকার করায় অন্তঃস্বত্ত্বা দলিত মহিলাকে মারধর

আমদাবাদ: ফের দলিতদের নিগ্রহের ঘটনা গুজরাতে। গরুর মৃতদেহ সরাতে অস্বীকার করায় পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা ও তাঁর স্বামীকে উচ্চবর্ণের লোকজন মারধর করেছে বলে অভিযোগ। বনসকান্থা জেলার কারজা গ্রামে গত শুক্রবার এই ঘটনা ঘটেছে। আক্রান্ত সঙ্গীতা রানাওয়াসিয়া (২৫) ও তাঁর স্বামী নীলেশ রানাওয়াসিয়া (২৭)-কে পরে পালানপুর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিন দলিত মহিলা সহ মোট ছয়জন জখম হয়েছেন। এই ঘটনায় দরবার সম্প্রদায়ের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তপশিলী জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।ওই ছয় অভিযুক্তই কারজা গ্রামের বাসিন্দা। জানা গেছে, এক অভিযুক্ত বটভরনিশ চৌহান নীলেশ ও সঙ্গীতাকে তাঁর জমি থেকে একটি মরা গরু সরাতে বলেন। ওই দলিত দম্পতি তখন তাঁকে জানান যে, এই কাজ তাঁরা বন্ধ করে দিয়েছেন। এই উত্তর সহ্য করতে পারেননি বটভরনিশ। তিনি সাঙ্গোপাঙ্গোদের নিয়ে চড়াও হন ওই দম্পতি ও অন্যান্য দলিতদের ওপর। পুলিশকে নীলেশ জানিয়েছেন, তাঁদের ওপর ১০ জন হামলা চালায়। নীলেশ জানিয়েছেন, তাঁর স্ত্রীর তলপেটে আঘাত লেগেছে। হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। নীলেশের আঘাত কম থাকায় তাঁকে প্রাথমিক চিকিত্সার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর কারজা গ্রামে পুলিশ টহলদারি বাড়িয়েছে। আক্রান্ত ও তাঁদের প্রতিবেশীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, গত জুলাইতে মৃত পশুর দেহ সরাতে এসে উনায় গোরক্ষকদের হাতে আক্রান্ত হয়েছিলেন চার দলিত যুবক। এরপর রাজ্যের দলিত সম্প্রদায়ের লোকজন মৃত পশু সরাতে অস্বীকার করে। কিন্তু এ জন্য বেশ কয়েকটি জায়গায় দলিতদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget