এক্সপ্লোর

সেনাবাহিনীর 'অ-রাজনৈতিক' চরিত্র, মৌলিক মূল্যবোধ বজায় রাখার ডাক সেনাপ্রধানের

নয়াদিল্লি: 'অ-রাজনৈতিক' চরিত্র সহ সেনাবাহিনীর মৌলিক মূল্যবোধগুলি বাঁচিয়ে রাখতে সেনাকর্মীদের বাড়তি উদ্যম নিতে বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। নতুন বছরের শুভেচ্ছাবার্তায় ২০১৭-য় সাহস, দৃঢ়তা, প্রতিজ্ঞার সঙ্গে বাইরের ও ভিতরের নানা চ্যালেঞ্জের সফল মোকাবিলা করায় বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানান সেনাপ্রধান। বলেন, দেশ-জাতির প্রতি দ্বিধাহীন আনুগত্য, অ-রাজনৈতিক অবস্থান আমাদের এমন এক অভিনবত্ব দিয়েছে যা অবশ্যই বজায় রাখতে হবে। সাংবিধানিক দায়দায়িত্ব, অর্পিত ভূমিকা পালনের লক্ষ্যে আনুগত্য, সততা, কর্তব্য, সম্মান, স্বার্থহীন সেবা, সাহসের মতো মৌলিক মূল্যবোধগুলি বজায় রাখতে বাড়তি উদ্যোগ নিয়ে কাজ করে যেতে হবে আমাদের। ডোকলামে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর জওয়ানদের টানা ৭৩ দিনের সংঘাত, পাশাপাশি জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার জঙ্গি দমন অভিযান প্রসঙ্গেই তাঁর এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। তিনি বলেছেন, সেনাবাহিনী সন্ত্রাসবাদ, উগ্রপন্থার মোকাবিলা, দেশের সীমান্ত রক্ষা সহ বছরভর একাধিক চ্যালেঞ্জ রুখে দিয়েছে সাফল্যের সঙ্গে। ঘটনাবহুল বছরটিতে ভিতর, বাইরের সব চ্যালেঞ্জ দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করে সাফল্যের সঙ্গে এগিয়েছি আমরা। সীমান্ত রক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলায় সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা, দায়বদ্ধতার পরিচয় দিয়েছি। বছরের শুরু থেকে সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে আক্রমণাত্মক সন্ত্রাস দমন নীতি প্রয়োগ করেছে, একইসঙ্গে নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাদের যুদ্ধবিরতি ভেঙে চালানো যাবতীয় হামলারও জবাব দিয়েছে ইটের বদলে পাটকেল মনোভাব দেখিয়ে। সীমান্ত রক্ষার সময় চরম বলিদান দেওয়া জওয়ানদেরও শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান বলেন, আসুন আমরা সার্বিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাই যাতে এটা সুনিশ্চিত হয় যে, জাতীয় শক্তির ধারকবাহক সবচেয়ে ক্ষমতাবান, দায়বদ্ধ, প্রাসঙ্গিক বাহিনীগুলির একটি থাকব আমরা। সেনা জওয়ানদের তিনি দেশের সেবায় নতুন করে শপথ নিতে, বাহিনীর ঐতিহ্য অনুসারে দায়িত্ব পালনের ডাক দেন। বলেন, রাষ্ট্রপুঞ্জের মিশনের হয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় অসাধারণ পেশাদারিত্ব দেখিয়ে সেনাবাহিনী ও দেশকে গর্বিত করেছেন রাষ্ট্রপুঞ্জের মিশনে কাজ করা ভারতীয় জওয়ানরা।

সেরা শিরোনাম

Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget