এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: সর্বসম্মত প্রার্থী বাছাইয়ে শরিক, বিরোধীদের সঙ্গে কথা বলতে ৩ সদস্যের কমিটি বিজেপির

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার জন্য তিন সদস্যের কমিটি গড়ল বিজেপি। কমিটিতে আছেন রাজনাথ সিংহ, বেঙ্কাইয়া নাইডু ও অরুণ জেটলি। কমিটি গড়েছেন অমিত শাহ। কমিটির সদস্যরা রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী স্থির করার ব্যাপারে কেন্দ্রের শাসক জোট এনডিএ শরিকদের পাশাপাশি বিরোধী দলগুলির সঙ্গেও কথা বলবেন। ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ২৮ জুন। মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে ১৪ জুন। ভোটগণনা ২০ জুলাই। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। এখনও পর্যন্ত শক্তির বিচারে পাল্লা ভারী এনডিএ-র দিকেই। তবে বিরোধীরা নিজেদের প্রার্থীর সমর্থনে কিছু আঞ্চলিক দলকে পাশে টেনে আনার প্রবল চেষ্টা করছে। বিরোধীরা নিজেদের মধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছে। বিজেপি-এনডিএ যদি কট্টর হিন্দুত্ববাদী কাউকে বেছে নেয়, তবে তারাও পাল্টা কাউকে দাঁড় করাবে। যদিও বিজেপির তরফে কাকে দাঁড় করানো হবে, তার কোনও ইঙ্গিত মেলেনি। বিজেপি শিবিরের একাংশের স্পষ্ট মত, বিরোধীরা কাউকে প্রার্থী করলে আদর্শগত ভাবে তাদের কট্টর সমর্থক, এমন একজনকেই বাছাই করা হোক, কেননা সংখ্যার জোর আছে। রাষ্ট্রপতি নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিজেপির কাছে যে, অমিত শাহ পূর্বনির্ধারিত অরুণাচল প্রদেশ সফর স্থগিত রেখেছেন। এমনকী ১৫-১৬ জুলাই দলের জাতীয় কর্মসমিতির বৈঠকও রাষ্ট্রপতি ভোটের কথা মাথায় রেখে পিছিয়ে দিতে পারে তারা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget