এক্সপ্লোর

সেনা দিবসে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি ও কলকাতা: ৭০-তম সেনা দিবসে অফিসার ও জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, ‘সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসী ও বীর পুরুষ, মহিলা, অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের দেশের গর্ব, আমাদের স্বাধীনতার অতন্ত্র প্রহরী। আপনারা জেগে আছেন এবং সর্বক্ষণ সতর্ক আছেন জেনেই দেশবাসী নিরাপদে ঘুমোয়।’ প্রধানমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, ‘সেনা দিবসে আমি জওয়ান, অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রতি প্রত্যেক ভারতীয়র অটল আস্থা আছে। দেশবাসী আপনাদের জন্য গর্বিত। আপনারা দেশ রক্ষা করেন। প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য ঘটনার সময়ও আপনারাই উদ্ধারকার্যে এগিয়ে আসেন। আমাদের সেনাবাহিনী সবসময় দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যে মহান ব্যক্তিরা দেশের জন্য কর্তব্য করতে গিয়ে প্রাণ বলিদান দিয়েছেন, তাঁদের কুর্ণিশ জানাই। ভারত কোনওদিন আমাদের বীর নায়কদের ভুলবে না।’ মুখ্যমন্ত্রী মমতা ট্যুইটারে লিখেছেন, ‘দেশের প্রতি আদর্শ কর্তব্যের পরিচয় দেওয়া সব সেনাকর্মীকে আমি কুর্ণিশ জানাই।’ ১৯৪৯ সালে জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের বদলে ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ হন। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ১৫ জানুয়ারি দিনটিকে সেনা দিবস হিসেবে পালন করা হয়।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget