এক্সপ্লোর

গুজরাতে অন্তত ৮ কং বিধায়ক ভোট দিয়েছেন কোবিন্দকে?

আমদাবাদ: গুজরাতে কংগ্রেসের অন্তত ৮ বিধায়ক সম্ভবত মীরা কুমারের পরিবর্তে শাসক জোটের প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দিয়েছেন? রাজধানীতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনার ফল ঘোষণার পর যে তথ্য সামনে আসছে, তা থেকে ক্রস ভোটিংয়ের এমন চাঞ্চল্যকর ইঙ্গিত সামনে এসেছে। রিটার্নিং অফিসার অনুপ মিশ্র জানান, বিজেপি শাসিত গুজরাতে কোবিন্দ পেয়েছেন ১৩২ বিধায়কের ভোট, মীরাকে ভোট দিয়েছেন ৪৯ জন। ১৮২ সদস্যের বিধানসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের সদস্য ৫৭ জন। এনসিপি-র বিধায়ক ২ জন। জেডিইউ, গুজরাত পরিবর্তন পার্টি (জিপিপি)-র একজন করে বিধায়ক। শাসক বিজেপির বিধায়ক সংখ্যা ১২১। জেডিইউ বিধায়ক ছোটু ভাসাভা ১৭ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচন বয়কট করেন। মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দাবি, বিজেপির ১২১ জন বিধায়কের পাশাপাশি বিরোধী শিবিরের ১১ জন বিধায়কের ভোটও পেয়েছেন কোবিন্দ। সেইসঙ্গে বলেন, বিজেপি ক্রস ভোটিংয়ে মদত দেয়নি, ভোট আপনাআপনিই আমাদের দিকে এসেছে। এনসিপি-র রাজ্য সভাপতি জয়ন্ত প্যাটেল এদিন বলেন, তাঁর দলের কেউ কোবিন্দকে ভোট দেননি। পাশাপাশি পটেলদের জন্য সংরক্ষণের ইস্যুতে বিজেপি বিরোধী হয়ে ওঠা জিপিপি বিধায়ক নলিন কোটাডিয়াও মীরা কুমারকে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। সেদিকে ইঙ্গিত করে এক কংগ্রেস নেতা বলেন, এনসিপি ও জিপিপি বিধায়কের দাবি সত্যি হলে হয় ১১ বিধায়ক বিজেপি প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করেছেন বা আমাদের ৮ বিধায়ক ক্রস ভোট দিয়েছেন। কংগ্রেসের আরও এক নেতা বলেন, গুজরাতে কংগ্রেসের ৫৭ বিধায়ক। কিন্তু আমাদের প্রার্থী মীরা কুমার ৪৯ ভোট পেয়েছেন, যার অর্থ, অন্তত আমাদের ৮ এমএলএ ক্রস ভোট দিয়েছেন। গুজরাতে সামনেই বিধানসভা ভোট। এর ফলে প্রধানমন্ত্রীর রাজ্য বড় ধাক্কা খেতে পারে কংগ্রেস। কে বিধানসভা ভোটে নেতৃত্ব দেবেন, তা নিয়ে রাজ্যে কংগ্রেসের ঘরোয়া কোন্দল চলছে দুই নেতা শঙ্কর সিংহ বাঘেলা ও ভরতসিংহ সোলাঙ্কির মধ্যে। তার জেরেই কি ক্রস ভোটিং হয়ে থাকতে পারে, জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget