এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: সদস্যরা নিজেদের পেন ভোট-কক্ষে নিয়ে যেতে পারবেন না, নির্দেশ কমিশনের

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটিং চেম্বারে ব্যক্তিগত পেন নিয়ে যেতে পারবেন না সাংসদ-বিধায়করা। নির্দেশ নির্বাচন কমিশনের।

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করবেন আগামীকাল ভোট দেবেন সাংসদ-বিধায়করা। তার প্রাক্কালে রবিবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, ভোটিং কক্ষে নিজেদের পেন নিয়ে ঢুকতে পারবেন না ভোটাররা। পরিবর্তে, কমিশনের দেওয়া বিশেষ ‘মার্কার’ পেন ব্যবহার করেই ভোট দিতে হবে।

গত বছর হরিয়ানা রাজ্যসভা নির্বাচনে কালি-বিতর্কের পর থেকে এবার রাষ্ট্রপতি নির্বাচনের আগে সতর্ক কমিশন সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ কালি ব্যবহার করা হবে।

কমিশন সূত্রে খবর, ভোটের জন্য বিশেষ সিরিয়াল নম্বরের বেগুনি কালির পেন প্রত্যেক সেন্টারে সরবরাহ করা হয়েছে। ভোটিং কক্ষে প্রবেশ করার আগে সাংসদ-বিধায়কদের থেকে তাঁদের ব্যক্তিগত পেন নিয়ে নেওয়া হবে এবং ওই বিশেষ পেন তাঁদের হাতে তুলে দেওয়া হবে। ফের, ভোট দেওয়ার পর তাঁরা বের হলে, বিশেষ পেনটি পুনরায় ফেরত নিয়ে সদস্যদের হাতে তাঁদের পেন তুলে দেওয়া হবে।

কমিশন জানিয়েছে, তাদের দেওয়া পেন ছাড়া অন্য কোনও পেন ব্যবহার করলে সংশ্লিষ্ট ভোট বাতিল হিসেবে বিবেচিত হবে। জানা গিয়েছে, এই বিশেষ পেনটি মহীশূরের পেইন্ট অ্যান্ড ভার্নিশ সংস্থা তৈরি করেছে। পাশাপাশি, সাংসদ ও বিধায়কদের জন্য পৃথক রঙের ব্যালট পেপার দেওয়া হয়েছে। সাংসদদের জন্য সবুজ ও বিধায়কদের জন্য গোলাপী রঙের ব্যালট বাছা হয়েছে।

কমিশন জানিয়েছে, ভিন্ন রঙের ব্যালটের ফলে, গণনার সময়ে রিটার্নিং অফিসারের সুবিধা হবে। যেমন, একজন সাংসদের ভোটের মূল্য ৭০৮। কিন্তু, একজন বিধায়কের ভোটের মূল্য তাঁর রাজ্যের জনসংখ্যার ওপর নির্ভর করে। রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটের মূল্য ১০,৯৮,৯০৩।

এই প্রথমবার, ভোটারদের জন্য কী করা উচিত আর কী উচিত নয়, তার একটি নির্দেশিকা জারি করেছে কমিশন। সেখানে বলা হয়েছে, সদস্যদের প্রভাবিত করতে কোনও রাজনৈতিক দল প্রভাবিত করতে পারবে না। তেমনটা হলে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জরিমানা হবে। কমিশনের নির্দেশ, যেহেতু রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে হবে, তাই ভোটাররা কোন প্রার্থীকে ভোট দিলেন, তা তাঁরা প্রকাশ করতে পারবেন না।

আগামী ২০ জুলাই ভোটগণনা হবে।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget