এক্সপ্লোর

সচিব, তিন বাহিনীর প্রধানদের তুলনায় কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি: সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য আইন সংশোধন না হওয়ায় এখনও আমলা ও সেনাবাহিনীর তিন প্রধানের তুলনায় কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। এক বছরেরও বেশি সময় আগে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন বাড়ানোর প্রস্তাব ক্যাবিনেট সচিবালয়ের অনুমোদনের জন্য পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক। বর্তমানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন প্রতি মাসে যথাক্রমে ১.৫০ লক্ষ টাকা, ১.২৫ লক্ষ টাকা ও ১.১০ লক্ষ টাকা। ২০১৬ সালের ১ জানুয়ারি সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর ক্যাবিনেট সচিবের বেতন বেড়ে হয়েছে প্রতি মাসে ২.৫০ লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবদের বেতন বেড়ে হয়েছে প্রতি মাসে ২.২৫ লক্ষ টাকা। সেনাবাহিনীর তিন বিভাগের প্রধানও ক্যাবিনেট সচিবদের সমপরিমাণ বেতন পান। রাষ্ট্রপতি পদাধিকার অনুযায়ী সেনাবাহিনীর তিন বিভাগের সুপ্রিম কমান্ডার হলেও, সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান ও নৌবাহিনীর প্রধানের তুলনায় কম বেতন পাচ্ছেন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, ক্যাবিনেট সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব অনুমোদন করলে বিলটি সংসদে পেশ করা হবে। সংসদ অনুমোদন দিলে রাষ্ট্রপতির বেতন বেড়ে হবে প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা। উপরাষ্ট্রপতির বেতন বেড়ে হবে প্রতি মাসে সাড়ে তিন লক্ষ টাকা এবং রাজ্যপালদের বেতন বেড়ে হবে প্রতি মাসে প্রায় তিন লক্ষ টাকা। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন শেষবার বাড়ানো হয়েছিল ২০০৮ সালে। তার আগে পর্যন্ত তাঁদের বেতন ছিল যথাক্রমে মাসে ৫০,০০০, ৪০,০০০ ও ৩৬,০০০ টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget