এক্সপ্লোর

গোটা মন্ত্রী পরিষদকে হালুয়া খাওয়ালেন অর্থমন্ত্রী, ছাপতে দেওয়া হল ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটের নথি

১৯৭০ সালের ফেব্রুয়ারি মাসে সংসদে বাজেট পেশ করেছিলেন ইন্দিরা। তার ঠিক ৪৯ বছরের মাথায় ফের কোনও মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশ করতে চলেছেন।

নয়াদিল্লি: কোনও শুভ কাজের আগে মুখমিষ্টি করে নেওয়া, এই প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখেই সোমবার ‘হালুয়া’ অনুষ্ঠান দিয়ে সূচনা হয়ে গেল ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ কর্মসূচির। গোটা মন্ত্রিসভা ও অর্থ দফতরকে হালুয়া খাওয়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরই  ছাপতে দেওয়া হল ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটের নথিপত্র।

প্রসঙ্গত, এবারই প্রথম অর্থ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। ইন্দিরা গাঁধীর পর তিনিই ভারতের দ্বিতীয় মহিলা যিনি অর্থ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ১৯৭০ সালের ফেব্রুয়ারি মাসে সংসদে বাজেট পেশ করেছিলেন ইন্দিরা। তার ঠিক ৪৯ বছরের মাথায় ফের কোনও মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশ করতে চলেছেন।  আর সেই কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল সোমবার। বড় কড়াইয়ে রান্না করা হল হালুয়া। এবং তা বিতরণ করা হল নির্মলা সীতারমনের হাত দিয়েই। ছিলেন প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সহ অর্থ সচিব সুভাষ চন্দ্র গার্গ, রেভেনিউ সেক্রেটারি অজয় ভূষণ পাণ্ডে, ফিনান্স সার্ভিস সেক্রেটারি রাজীব কুমার সহ দফতরের আরও শীর্ষ আধিকারিকরাও।

প্রসঙ্গত, বাজেট পেশ না হওয়া পর্যন্ত বাজেটের সঙ্গে যুক্ত সমস্ত সহযোগীকেই অর্থ দফতেরই থাকতে হয়। পরিবারের সঙ্গে কোনও যোগাযোগও তাঁরা করতে পারেন না। এমনকি ফোনালাপ অথবা ই-মেল মারফৎ যোগাযোগেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। একমাত্র অর্থ দফতরের শীর্ষ আধিকারিকই বাড়ি যাওয়ার ছাড় পেয়ে থাকেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget