এক্সপ্লোর

ভবিষ্যতে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করতে হবে: রামদেব

রায়পুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের অন্যতম সমর্থক যোগগুরু রামদেব ভবিষ্যতে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করার  দাবি জানালেন। তিনি বলেছেন, বড় নোটের ক্ষতিকারক ফল ইতিমধ্যেই স্পষ্ট। কারণ ২০০০ টাকার জাল নোটও বাজারে চলে এসেছে। যে কারণে প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন, ২০০০ টাকার নোটের ক্ষেত্রেও সেই একই সমস্যা রয়েছে। রামদেবের বক্তব্য, বড় টাকার জাল নোট ছাপা ও সঙ্গে নিয়ে যাওয়া অনেক সহজ এবং তা সহজে ধরাও পড়ে না। তাই ভবিষ্যতে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করা উচিত। একইসঙ্গে রামদেব নগদহীন অর্থনীতির পক্ষে জোরাল সওয়াল করেছেন। তিনি বলেছেন, একান্ত  প্রয়োজন হলে তবেই নগদ ব্যবহার করতে হবে। নগদ লেনদেন ছেড়ে নগদহীন অর্থনীতির দিকেই এগিয়ে যেতে হবে। ডিডিটাল লেনদেন চালু হলে তা অর্থনীতিতে অনেক বেশি স্বচ্ছ্বতা আনবে। রামদেব নোট বাতিলের সিদ্ধান্তকে বাহবা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর ওপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেছেন, দেশের ক্ষমতায়ণের জন্য প্রধানমন্ত্রী খুব ভালো নীতি গ্রহণ করছেন। তাঁর কথায়, প্রধানমন্ত্রী দেশের ভালোর জন্য খুব ভালো কাজ করছেন। কিন্তু দেশে অচ্ছে দিন আনতে কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের ওপর নির্ভর করলে চলবে না। এক্ষেত্রে সমাজকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রামদেব। রামদেবের দাবি, দেশের অর্থনীতির ৮০ থেকে ৮৫ শতাংশই কালো টাকা। এই সমস্যার সমাধানে মোদী ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। মোদী যেভাবে এগোচ্ছেন তাতে তিনি বিদেশে জমা থাকা কালো টাকা উদ্ধারেও বিশেষ ব্যবস্থা নিয়ে কসুর করবেন না বলে মনে করছেন এই বিজেপি ঘনিষ্ঠ যোগগুরু।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget