এক্সপ্লোর

একমাসের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষা, পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পৃথ্বী ২- র সফল উৎক্ষেপণ

ক্ষেপণাস্ত্র তৈরিতে আরও একবার বড়সড় সাফল্য পেল ভারত। পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্র সশস্ত্র বাহিনীর জন্য ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষা পর্বের অঙ্গ হিসেবে আরও একবার সফলভাবে উৎক্ষেপণ করা হল।

চাঁদিপুর: ক্ষেপণাস্ত্র তৈরিতে আরও একবার বড়সড় সাফল্য পেল ভারত। পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্র সশস্ত্র বাহিনীর জন্য ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষা পর্বের অঙ্গ হিসেবে আরও একবার সফলভাবে উৎক্ষেপণ করা হল। ওড়িশার সমুদ্র উপকূলবর্তী চাঁদিপুর থেকে এই মিসাইলটির উৎক্ষেপণ করা হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্র আকাশে উৎক্ষেপণ করা হয়। ৩৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত লক্ষ্যবস্তুকে অতি সহজেই আঘাত করতে সক্ষম এটি। এই মিশাইল পরমাণু অস্ত্র বহনে সক্ষম। স্বল্পপাল্লার এই ভূমি থেকে ভূমি এই ক্ষেপণাস্ত্র ৫০০ থেকে ১ হাজার কিলোগ্রাম ওজন বহন করতে পারে। নিপুণ দক্ষতায় সঙ্গে লক্ষ্যবস্তুকে আঘাত করতে এর জুড়ি নেই বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এই পৃথ্বী ২ মিসাইলে রয়েছে তরল জ্বালানি চালিত ২টি ইঞ্জিন। পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্রর সফল উৎক্ষেপণের পুরোটাই দায়িত্ব নিয়ে করেছে বিশেষভাবে তৈরি 'স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড'। এবং তা পর্যবেক্ষণ করেছে 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' বা ডিআরডিও-র বিজ্ঞানীরা। মিসাইলের গতিপথ ডিআরডিও রাডার, ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম ও টেলিমেট্রি স্টেশনের মারফত পর্যবেক্ষণ করা হয়েছে। উল্লেখ করা দরকার, এর আগে ২০১৬ সালের ২১ নভেম্বর দুটি পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্র ওড়িশার চাঁদিপুর থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল। ২০০৩ সালে এই ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীর হাতে আসে। ডিআরডিও-র বিজ্ঞানীরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নয় মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget