এক্সপ্লোর

প্রিয়ঙ্কাকে বড় পদে বসিয়ে উত্তরপ্রদেশের ভোটে যাচ্ছে কংগ্রেস?

নয়াদিল্লি: রাজনীতির কুস্তিতে কংগ্রেসের নয়া সুলতান কি প্রিয়ঙ্কা বঢরা? এবার একেবারে ফুল টাইম রাজনীতিতে পা রাখতে পারেন সনিয়া-কন্যা। বছর ঘুরলে উত্তরপ্রদেশে ভোট। তার আগে প্রিয়ঙ্কাকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হতে পারে বলে খবর। রাজনীতি অবশ্য তাঁর কাছে একেবারেই নতুন নয়। তিনি গাঁধী-নেহরু পরিবারের কন্যা।   তাঁর রক্তে রাজনীতি। মা ও দাদার হয়ে প্রচারে ঝড় তুলেছেন বহুবার।   প্রিয়ঙ্কাকে ঘুরে উৎ‍সাহ দেখা গিয়েছে চোখে পড়ার মতো।   তিনি কবে সরাসরি রাজনীতিতে পা রাখবেন? এ নিয়ে বার বার জল্পনা আকাশ ছুয়েছে। কিন্তু, প্রিয়ঙ্কা রাজনীতির পথ মাড়াননি। বার বার বলছেন, রাজনীতি না করেও মানুষের জন্য কাজ করা যায়। রাজনীতির খাতায় নাম না লিখিয়েও মানুষের কাছে গিয়েছেন প্রিয়ঙ্কা। তাঁদের কথা শুনেছেন। তাঁদের সঙ্গে কথা বলেছেন।   অনেকে তাঁর মধ্যে খুঁজে পেয়েছেন ইন্দিরা গাঁধীর ছায়া।   কিন্তু, তারপরেও প্রিয়ঙ্কা রাজনীতি থেকে দূরে থেকেছেন। এবার কি মন বদলালেন রাজীব তনয়া? সূত্রের দাবি, তাঁকে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক করা হচ্ছে। শুধু তাই নয়, রাজনৈতিক মহলে খবর, এ বার উত্তরপ্রদেশের ভোট কংগ্রেসের প্রচারের মুখ হতে পারেন প্রিয়ঙ্কা। সেক্ষেত্রে, তিনি অমেঠি, রায়বরেলিতে আটকে না থেকে এবার গোটা রাজ্যজুড়েই প্রচারে ঝুড় তুলবেন। উত্তরপ্রদেশের এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ, সম্প্রতি, সনিয়া ও প্রিয়ঙ্কা, দু’জনের সঙ্গেই বৈঠক করেন। প্রিয়ঙ্কা নিজেও আলাদা ভাবে গুলামের বাড়িতে গিয়ে বৈঠক করেন। পর্যবেক্ষকদের একাংশের মতে, এর থেকে প্রিয়ঙ্কার উৎসাহ স্পষ্ট। যদিও, কংগ্রেস হাইকম্যান্ড এখনই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না।   পর্যবেক্ষকদের একাংশের মতে, উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে কংগ্রেসের মোক্ষম তাস হতে পারে প্রিয়ঙ্কা। কারণ, প্রিয়ঙ্কা প্রচারে ঝাপানো মানে উত্তরপ্রদেশে কোমায় থাকা কংগ্রেসের কাছে বাড়তি অক্সিজেন। আবার, প্রিয়ঙ্কা যদি সফল হন, সেক্ষেত্রে রাহুল গাঁধীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠ যাবে। কারণ, রাহুলের নেতৃত্বেই এই উত্তরপ্রদেশে গত বার প্রায় মুছে গিয়েছিল কংগ্রেস। তারপর, একের পর এক রাজ্যে তাদের ভরাডুবি হয়েছে। লোকসভায় মোদির সঙ্গে সম্মুখ সমরে নেমেছিলেন রাহুল। সেই লড়াইয়েও কংগ্রেস সহসভাপতি গোহারা হেরেছেন। কেরল-অসমে রাজপাট গিয়েছে। একমাত্র বড় রাজ্য বলতে হাতে রয়েছে শুধু কর্ণাটক। সম্প্রতি রাহুলের সাফল্য বলতে একমাত্র ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এই প্রেক্ষাপট, বোনের সাফল্য দাদার রাজনৈতিক কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে বলেও অনেকের মত। যদিও, সবচেয়ে বড় প্রশ্ন হল, আদৌ কি প্রিয়ঙ্কার হাত ধরে উত্তরপ্রদেশে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে কংগ্রেস?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget