এক্সপ্লোর

এক পদ, এক পেনশন নীতি (ওআরওপি) অনুযায়ী পেনশন পাওয়ায় অসুবিধা হচ্ছে মাত্র এক লক্ষ প্রাক্তন সেনাকর্মীর, জানালেন পর্রীকরের

বদগাম (জম্মু ও কাশ্মীর): এক পদ, এক পেনশন ইস্যুতে গতকাল আত্মঘাতী হয়েছেন এক প্রাক্তন সেনাকর্মী, যা নিয়ে প্রবল শোরগোল চলছে, রাজনৈতিক উত্তাপ চরমে। যদিও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের দাবি, ২০ লক্ষের বেশি অবসরপ্রাপ্ত সেনাকর্মীর মধ্যে মাত্র এক লক্ষের এক পদ, এক পেনশন নীতি (ওআরওপি)অনুযায়ী পেনশন পাওয়ায় অসুবিধা হচ্ছে। সেটাও কিছু টেকনিক্যাল জটিলতা অথবা কাগজপত্র তৈরির সমস্যার জন্য। আমরা আগামী দু মাসের মধ্যে এই সমস্যা দূর করব, বলেন তিনি। বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহকে সঙ্গে করে পর্রীকর এখানে এসেছিলেন স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক মেজর সোমনাথ শর্মার প্রতি শ্রদ্ধা জানাতে। ১৯৪৭ সালে শ্রীনগর বিমানবন্দর দখলের জন্য হানা দেওয়া পাকিস্তানি সেনাদের জীবন বলিদান দিয়ে রুখে দেওয়া সেনা জওয়ানদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তাঁরা।  সেখানেই প্রাক্তন জওয়ানদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন পর্রীকর। গত ৪৩ বছরে কার্যকর হয়নি, তবে বর্তমান সরকার এক পদ, এক পেনশন ইস্যুর প্রতি আন্তরিক বলে দাবি করেন তিনি। বলেন, আমরা এর রূপায়ণ করেছি। প্রতি বছর ৭ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে। ১১ হাজার কোটি টাকা বকেয়াও দিয়ে দেওয়া হয়েছে। গড়ে ২৩-২৪ শতাংশ পেনশন বেড়েছে। প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাসও দেন পর্রীকর। বলেন, আমি আবার যখন আসব, তার আগেই আজ যেসব সমস্যার কথা শুনলাম, সেসব মিটে যাবে। আজ কথা শোনার জন্য দশ মিনিট সময় বরাদ্দ ছিল, কিন্তু আমি ৪০ মিনিট কথা বললাম। পরের বার আপনাদের সঙ্গে অর্ধেক দিন থাকব।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget