এক্সপ্লোর
বিল্ডারদের উচিত চুক্তির দায়বদ্ধতাকে সম্মান করা: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: প্রপার্টি ডেভেলপারদের উচিত চুক্তির দায়বদ্ধতাকে সম্মান করা। একটি মামলার প্রেক্ষিতে এই রায় দিল সুপ্রিম কোর্ট। ইউনিটেক রিসর্টসের বিরুদ্ধে গুরগাঁওয়ের একটি প্রকল্প সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল শীর্ষ আদালতে। সেই প্রেক্ষিতে সময়মতো ক্রেতাদের আবাসন না দিতে পারার জন্য এদিন বিল্ডার সংস্থাকে ৩৯ জনকে ১৫ কোটি টাকা ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি দীপক মিশ্র, অমিতাভ রায় ও এ এম খানবিলকরকে নিয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে রেজিস্ট্রির কাছে ২ কোটি টাকা জমা করতে হবে। আদালতের সাফ কথা, নির্মাণ-পর্ব বিলম্বিত হওয়ার অজুহাতে ক্রেতাদের বঞ্চিত করা চলবে না। শীর্ষ আদালত আরও বলে, অর্থনীতির ভিত হল বিশ্বাস। সেই বিশ্বাস যদি নষ্ট হয়, তাহলে সবকিছুই নষ্ট হয়ে যায়।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















