এক্সপ্লোর

ফের অশান্ত কাশ্মীর, কার্ফু-বিধিনিষেধ ভেঙে বিক্ষোভ, সংঘর্ষ

শ্রীনগর: কার্ফু অগ্রাহ্য করে ফের অশান্ত কাশ্মীর। বিধিনিষেধ উপেক্ষা করে কাশ্মীরের নানা জায়গায় শুক্রবার রাস্তায় নামে বিক্ষোভকারীরা। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় তাদের। নাওহাট্টার জামিয়া মসজিদে মিছিল  করে যাওয়ার চেষ্টা করায় প্রথম সারির বিচ্ছিন্নতাবাদী নেতাদের হেফাজতে নেয় প্রশাসন। কট্টরপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি, মধ্যপন্থী মিরওয়াইজ ওমর ফারুককে অশান্তি তৈরি হওয়ার আশঙ্কায় আগাম আটক করে পুলিশ। তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। সংঘর্ষে জখম হয় অন্তত ২০ জন। ৯ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর থেকে তেতে রয়েছে কাশ্মীর। টানা হিংসা, অশান্তির পর পরিস্থিতি খানিকটা ভাল হওয়ায় একমাত্র অনন্তনাগ বাদে উপত্যকার বাকি সর্বত্র কার্ফু তুলে নেওয়া হয়েছিল। কিন্তু আবারও গরম হয়ে উঠল পরিস্থিতি।     বারামুলার রোহামায় মারমুখী জনতা নতুন তৈরি হওয়া একটি পুলিশের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সোপিয়ানে নিরাপত্তাবাহিনীকে নিশানা করে পাথর ছোঁড়া চলছিল। সেখানে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তবে সেটি ফাটেনি। কুপওয়ারার গুসি ব্রিজের কাছে পাথর ছোঁড়া যুবকদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। জখম হয় তিনজন। সংঘর্ষে কয়েকজন নিরাপত্তাকর্মী সহ আরও ১৭ জন আহত হয় সোপিয়ান, অনন্তনাগ, বিজবেহরা, বান্দিপোরা, বারামুলা, সোপোর, গান্দেরবল, কঙ্গনে। পরিস্থিতি হাতের মধ্যে রাখতে দক্ষিণ কাশ্মীরের চারটি জেলা ও শ্রীনগর শহরে ফের কার্ফু জারি করা হয়। চারটি জেলা হল অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা ও সোপিয়ান।   এদিকে নয়াদিল্লিতে সাইবার নিরাপত্তা বিষয়ক এক আলোচনায় কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কাশ্মীরের কিছু জায়গায় ‘চরমপন্থী মানসিকতা’র কিছু লোকজন সেখানকার পরিস্থিতি উন্নত করায় সরকারের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা ‘জাতীয় মূল ভাবনার সম্পূর্ণ বাইরে রয়েছে’ বলে মন্তব্য করেছেন রিজিজু।  তিনি বলেছেন, যে কোনও বিরুদ্ধ  জনমতই বিরাট বাধার সৃষ্টি করে। তাকে সামাল দেওয়া কঠিন হয়ে ওঠে। সুতরাং যে কোনও সরকারের কাছেই একটি ইতিবাচক সাড়া মেলার মতো সমাজ তৈরি করা জরুরি।          

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব

ভিডিও

Sumit Roy | সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের | ABP Ananda LIVE
Sukanta Majumdar |
Ghantakhanek Sange Suman ০৯.০৮.২৬(পর্ব ২) : খাদ্য-বিধি শিকেয়, কলকাতার ৪০টা রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
Ghantakhanek Sange Suman ০৯.০৮.২৬(পর্ব ১) : তোলাবাজিতে নাম জড়াল BJP যুব নেতার
Sumit Roy | অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
Weather Forecast: ২ জেলায় কমলা সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে প্রবল বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?
২ জেলায় কমলা সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে প্রবল বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Embed widget