এক্সপ্লোর

নিজের গায়ে আগুন ধরিয়ে কিশোরীকে জড়িয়ে খুনের চেষ্টা যুবকের

পুদুচেরি:  গত শনিবার বিকেলে যখন ছোট ভাই ও বোনের সঙ্গে টিভি দেখছিল, তখনও সে বুঝতে পারেনি যে, তার জীবনে নেমে আসবে এমন এক দুর্বিপাক। গত তিন বছর ধরে ১৭ বছরের এক কিশোরীকে উত্যক্ত করে আসছিল সেন্থিল নামে এর গাড়ি চালক। কিশোরীর পরিবারের লোকজন চারবার পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেন্থিল ওই কিশোরীকে উত্যক্ত করার চেষ্টা ছাড়েনি। পুলিশ জানিয়েছে, কিশোরী বারবার তাকে অগ্রাহ্য করায় ক্ষোভে ফুঁসছিল সে। কিন্তু শনিবার যে সেন্থিল এমন একটা ভয়াবহ কিছু ঘটাবে তা কেউ বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। সেদিন ভাই ও বোনের সঙ্গে বাড়িতে টিভি দেখছিল। অন্যদিকে, বাড়ির বাইরে ঘাপটি মেরে অপেক্ষা করছিল সেন্থিল। ওই কিশোরীর বাবা-মা বাইরে বেরোনোর পর দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে সে। নিমেষের মধ্যেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ওই কিশোরীকে জড়িয়ে ধরে সেন্থিল। নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে ওই কিশোরী যাতে না বেরোতে পারে তা নিশ্চিত করতে প্রাণপণ শক্তিতে কিশোরীকে জড়িয়ে ধরে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেন্থিলের। কিশোরীকে ৭৫ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বছর আগে সেন্থিল অভিযোগ করেছিল যে, ওই কিশোরীর বাবা-মা তাঁর ডান পা ও হাতে কোপ মেরেছেন। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে, মদ্যপ অবস্থায় রেল লাইনে পড়ে গিয়ে হাত-পা কাটা যায় তার। কিশোরীর বাবা পুরো ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, পুলিশ সেন্থিলের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। উল্লেখ্য, কয়েকমাস আগেই তামিলনাড়ুতে চেন্নাইের একটি স্টেশনে তথ্যপ্রযুক্তি কর্মী স্বাতীকে খুন করেছিল এক উত্যক্তকারী। এরপর ফের উত্যক্তকারীর হামলার ঘটনা ঘটল পুদুচেরিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget