এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীরে সমান উন্নয়নে নজর দেয়নি পিডিপি, তাই সমর্থন তুলেছে বিজেপি, বললেন অমিত শাহ, আজাদ, সোজের মন্তব্যের জন্য কংগ্রেসকে তোপ

জম্মু: মেহবুবা মুফতি সরকারের ওপর থেকে বিজেপির সমর্থন প্রত্যাহারের পর জম্মুর প্রথম জনসভায় পিডিপির পাশাপাশি কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ। বললেন, দলের দুই নেতা গুলাম নবি আজাদ, সৈফুদ্দিন সোজের কাশ্মীর নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে। সাহস থাকলে ওঁদের বিরুদ্ধে কংগ্রেস ব্যবস্থা নিক। বিজেপি পিডিপি-নেতৃত্বাধীন মেহবুবা সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ায় তার পতনের পর নির্বাচনের গন্ধ পেয়ে কংগ্রেস তার আসল চেহারা দেখাতে শুরু করেছে বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, প্রত্যেকেরই আশা, শীঘ্রই ভোট হবে। বিজেপি একদিকে ভারত মাতা কী জয় স্লোগান দিচ্ছে, কিন্তু কংগ্রেস তার আসল চেহারা দেখাচ্ছে। রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ এমন একটা মন্তব্য করেছেন, যার পুনরাবৃত্তি আমি এখানে করতে পারব না। আর ঠিক তার পরই লস্কর-ই-তৈবা তা সমর্থন করে। কেন তাদের শীর্ষ নেতাদের সঙ্গে লস্করের দৃষ্টিভঙ্গি মিলে যাচ্ছে, কংগ্রেস ব্যাখ্যা দিক। আজাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের চেয়ে বেশি মানুষ মারছে ভারতীয় সেনাবাহিনী। সোজকে বিজেপি কাঠগড়ায় তুলেছে তাঁর ওই মন্তব্যের জন্য যে, প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ঠিকই বলেছেন যে, কাশ্মীরীরা স্বাধীন হতেই চায়। বিজেপি সভাপতির বক্তব্য, সেটা তাঁরা কখনই হতে দেবেন না, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর বদল হবে না। বিজেপি সভাপতি আচমকা জম্মু ও কাশ্মীরে জোট সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের সমর্থনে সওয়াল করেন, বিজেপির কাছে ক্ষমতায় বহাল থাকা অগ্রাধিকার নয়, জম্মু ও কাশ্মীরের উন্নয়ন, মঙ্গলই তাদের একমাত্র লক্ষ্য। পিডিপি কাশ্মীরের সব অংশের সমান উন্নয়নে গুরুত্ব দেয়নি। প্রয়াত জনসঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক তিরোধান বর্ষ উদযাপনের সমাবেশে তিনি বলেন, শ্যামাপ্রসাদও জম্মু ও কাশ্মীরকে ভারতে সামিল করার জন্য প্রজা পরিষদ আন্দোলনের পাশাপাশি নিজের জীবন উত্সর্গ করেছিলেন। উনি আমাদের সবার কাছে অনুপ্রেরণা। জম্মু ও কাশ্মীর আজ ভারতবর্ষে রয়েছে ওনার জন্যই।

সেরা শিরোনাম

November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget