এক্সপ্লোর

দলিত নিগ্রহের ঘটনায় টুঁ শব্দ করেন না মোদী, পাল্টা তোপ রাহুল গাঁধীর

কালগি: কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে সারা দেশে দলিত নিগ্রহের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নিরবতা' নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি অভিযোগ করেছেন, মোদী সংসদেই দলিতদের কন্ঠরোধ করেন। কংগ্রেস সভাপতির দাবি, কয়েকজন মুষ্টিমেয় শিল্পপতির প্রতিই সদয় প্রধানমন্ত্রী। অন্যদিকে, সমাজের দুর্বলতর শ্রেণীকে শুধু উপেক্ষাই করেন। উল্লেখ্য, গতকালই কালবুর্গিতে ভোটের প্রচারে গিয়ে মোদী দলিতদের উপেক্ষা নিয়ে কংগ্রেসকে একহাত নিয়েছিলেন। দলিত নেতা মল্লিকার্জুন খাড়্গেকে কর্নাটকের মুখ্যমন্ত্রী না করা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন মোদী। তিনি বলেছিলেন, ২০১৩-র ভোটে খাড়্গেকে সামনে রেখেই ভোটে জিতেছিল কংগ্রেস। কিন্তু তারপরও তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়নি। এর জবাব দিতে গিয়ে আগেই খাড়্গে বলেছেন, দলিতদের বা তাঁর জন্য মোদীর 'কুম্ভীরাশ্রু'র কোনও প্রয়োজনই নেই। এবার রাহুলও পাল্টা তোপ দাগলেন। রাহুল বলেছেন, মোদী অম্বেডকরের কথা বলেন। কিন্তু সংসদে খাড়্গেকে বলতে দেন না। তিনি বলেছেন, 'গৈরিক বাহিনী সারা দেশে দলিত ও আদিবাসীদের মারধর, নিগ্রহ করছে। কিন্তু এসব নিয়ে একটা কোথাও শোনা যায় না মোদীর মুখ থেকে।ওরা রোহিত ভেমুলাকে মেরেছে। উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে দলিতদের মারধর করছে। কিন্তু মোদী কোনও কথাই বলেন না'। রাহুলের দাবি, কর্নাটকই দেশের একমাত্র রাজ্য সেখানে দলিত ও আদিবাসীদের উন্নয়ণে কেন্দ্র যে টাকা দেয়, তার অর্ধেক টাকা এরসঙ্গে যোগ করেছে। রাহুলের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় যে অর্থ বেঁচেছে, তা দুর্বলতর শ্রেণী,দলিত ও মহিলাদের কল্যাণে ব্যয়ের পরিবর্তে মোদী সরকার তা ৫-৬ জন শিল্পপতিকে দিয়েছে।

সেরা শিরোনাম

Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget