এক্সপ্লোর

বিজেপি-আরএসএসের মানসিকতা দলিত-বিরোধী, রাহুলের অভিযোগ, উনি নীচু মানের রাজনীতি করছেন, পাল্টা সঙ্ঘ

নাগপুর: রাহুল গাঁধীকে পাল্টা আরএসএসের। বিজেপি, সঙ্ঘ পরিবারের নেতাদের 'দলিত-বিরোধী' কথাবার্তার একটি ভিডিও প্রকাশ করেছেন রাহুল। জবাবে তিনি 'নীচু স্তরের রাজনীতি' করছেন, সমাজকে 'মিথ্যা' ছড়িয়ে বিপথে চালাচ্ছেন বলে অভিযোগ করলেন সঙ্ঘের যুগ্ম সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য। রাহুলের প্রকাশ করা দু মিনিটের ভিডিওতে ২০১৬-য় গুজরাতের উনায় দলিতদের বেত্রাঘাত, মধ্যপ্রদেশে সম্প্রতি চাকরির পরীক্ষায় বসা দলিত পরীক্ষার্থীদের গায়ে তফসিলি জাতি, উপজাতি বলে লিখে দেওয়া সহ একাধিক নির্যাতনের অভিযোগ রয়েছে। বিজেপি-আরএসএসের মানসিকতাই দলিত-বিরোধী বলে অভিযোগ করেছেন রাহুল। বলেছেন, বিজেপি ও আরএসএসের ফ্যাসিবাদী দর্শনের মূল কথাই হল, দলিত ও আদিবাসীদের সমাজের এক কোণেই পড়ে থাকতে হবে। এই উদ্বেগজনক ভিডিওতে এই মানসিকতার বিপদ এবং কীভাবে শীর্ষ আরএসএস, বিজেপি নেতারা খোলাখুলি তা প্রচার করছেন, সেটা তুলে ধরা হয়েছে। দেশে ক্রমবর্ধমান দলিত নির্যাতনের ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নীরবতা' নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি। জবাবে বৈদ্য বলেন, রাহুল গাঁধী নিজের সরকারি ফেসবুক পেজে আমার ও আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবত সম্পর্কে মিথ্যা কথা লিখেছেন যে, আমরা সংবিধানে তফসিলি জাতি, উপজাতিদের জন্য সুরক্ষিত সংরক্ষণ তুলে দিতে চাই। এটা পুরোপুরি ভিত্তিহীন, অসত্য। কোনও সরকারি নির্দেশ বা সূত্রের উল্লেখও নেই এ ব্যাপারে। হিন্দু সমাজে চলতি সামাজিক অসাম্যের কারণেই সংবিধানে তফসিলি জাতি, উপজাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে বলে বিবৃতিতে বলেছেন বৈদ্য। বলেছেন, আরএসএসের সরকারি অবস্থান এটাই যে, সংরক্ষণ বহাল থাকা উচিত এবং সঙ্ঘ তার অখিল ভারতীয় প্রতিনিধি সভায় বারবার প্রস্তাব পাশ করে সেটা প্রমাণও করেছে। সমাজে অসাম্য ঘুচিয়ে সম্প্রীতি গড়তে সঙ্ঘ দায়বদ্ধ। রাহুল গাঁধী, কংগ্রেসের নিম্ন মানের রাজনীতির কঠোর নিন্দা করছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget