এক্সপ্লোর

ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি? বিশেষ বৈঠকে রাহুল গাঁধী, শরদ পওয়ার

নয়াদিল্লি: দু’দিন আগেই ২০টি দলের নেতা-নেত্রীদের নৈশভোজে ডেকে বৃহত্তর মোদী-বিরোধী জোট গঠনের প্রথম ধাপ তৈরির চেষ্টা করেছিলেন সনিয়া গাঁধী! আর বিরোধীদের একত্রিত করার প্রথম ব্যাক্তিগত উদ্যোগ হিসাবে এবার মায়ের রাস্তায় হাঁটলেন রাহুল গাঁধীও! সূত্রের খবর, উত্তরপ্রদেশে বিজেপির হারের পরই বুধবার রাতে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাসভবনে পৌঁছে যান রাহুল। জানা গিয়েছে, পওয়ার-রাহুলের বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি প্রধানের মেয়ে সুপ্রিয়া সুলেও। কংগ্রেস সূত্রে খবর, ২০১৯ সালে মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের রূপরেখা নিয়ে দু’জনের বৈঠকে আলোচনা হয়! সূত্রের দাবি, শরদ পওয়ারের পর খুব তাড়াতাড়ি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করতে পারেন রাহুল। সনিয়ার সঙ্গে মমতার সমীকরণ অত্যন্ত ভাল হলেও, রাহুলের নেতৃত্ব মানা নিয়ে পওয়ার-মমতার মতো আঞ্চলিক হেভিওয়েটদের মনে কি কোনও দ্বিধা আছে? সেই দ্বিধা কাটাতেই কি একের পর এক বৈঠক করতে চলেছেন রাহুল? এই প্রশ্ন যখন উঠছে, তখন রাহুলের সঙ্গে পুরনো বন্ধুত্ব অটুট আছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন অখিলেশ যাদব। তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে থাকবে। আমরা দুজনই তরুণ, আমাদের একসঙ্গে অনেক কাজ করতে হবে। এদিকে, মায়াবতীর সঙ্গে জোট বেধে উপ নির্বাচনে সাফল্যের পর ২০১৯ সালে পাকাপাকি জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতও এদিন দিয়েছেন অখিলেশ। বলেছেন, অনেক সময় পুরনো কথা ভুলে যেতে হয়। ভাল সম্পর্ক আমাদের সঙ্গে সবার। পাল্টা মায়াবতীও বুঝিয়ে দিয়েছেন, বিজেপিকে রোখাই তাঁর দলের একমাত্র লক্ষ্য। তাঁর মতে, বিজেপি আরএসএসকে আটকাতে হবে। সব মিলিয়ে ২০১৯-এর আগে হঠাৎ করে জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের দু’টি লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনের ফল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget