এক্সপ্লোর

২ বছর পর ফের, ১৩-ই ইফতার পার্টি কংগ্রেসের

নয়াদিল্লি: ২ বছরের ব্যবধানে ১৩ জুন আবার ইফতারের আসর বসাচ্ছে কংগ্রেস। রাহুল গাঁধী দলের সভাপতি হওয়ার পর প্রথম ইফতার পার্টির আয়োজন করেছেন। আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক রাজনৈতিক নেতাকে। কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রধান নাদিম জাভেদ ১৩ জুন দিল্লির তাজ প্যালেস হোটেলে ওই ইফতার পার্টি বসছে বলে জানিয়েছেন। ২০১৫-য় শেষবার দলের তরফে ইফতারের আয়োজন করেছিলেন তত্কালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। প্রথামাফিক সব ধর্মের লোকজনের পাশাপাশি শীর্ষস্তরের কূটনীতিকদের বরাবর ইফতারে আমন্ত্রণ জানায় কংগ্রেস। তাদের এবারের ইফতার পার্টির দিকে কড়া নজর থাকবে রাজনৈতিক মহলের। ২০১৯-এর লোকসভা নির্বাচন মাথায় রেখে বিরোধী শিবিরকে একজোট করার পরিকল্পনা সামনে রেখে এগচ্ছে কংগ্রেস। ইফতার সেই প্র্রক্রিয়া ঝালিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বলে মনে করা হচ্ছে। দিনকয়েক আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ফি বছরের রীতি ভেঙে রাষ্ট্রপতি ভবনে করদাতাদের অর্থে ইফতারের মতো ধর্মীয় অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সম্প্রতি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দেওয়া ইফতার পার্টি ঘিরে আলোচনা, বিতর্ক হয়েছে তাতে বিপুল আড়ম্বর, খরচের অভিযোগ ওঠায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও এবার ইফতার বসিয়েছিলেন। যদিও সেখানে গরহাজির ছিলেন কংগ্রেস নেতারা। ২০১৬-র আগে নিয়মিত ইফতারের আসর বসাত কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রতি বছরই উদ্যোগ নিতেন। বিরোধী পক্ষে থাকাকালে সনিয়াও ইফতার পার্টি দিতেন, যদিও ২০১৬ ও ২০১৭-য় কংগ্রেস ঠিক করে, ইফতার হবে না।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget