এক্সপ্লোর

দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গাঁধীর

দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর।সুখদেব বিহার ফ্লাইওভারের কাছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল। ওয়েনাড়ের সাংসদের কাছে নিজেদের দুঃখদুর্দশার কথা জানালেন শ্রমিকরা।

নয়াদিল্লি: দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর।সুখদেব বিহার ফ্লাইওভারের কাছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল। ওয়েনাড়ের সাংসদের কাছে নিজেদের দুঃখদুর্দশার কথা জানালেন শ্রমিকরা।
রাহুল গাঁধীর আসার পর দিল্লি কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী ও যুব কংগ্রেস সভাপতি অধ্যক্ষ শ্রীনিবাস শ্রমিকদের পাশে আসেন এবং তাঁদের গাড়িতে পাঠান।
এক শ্রমিক বলেছেন, রাহুল গাঁধী আমাকে জিগ্যেস করলেন, কোথায় যেতে হবে। আমি বললাম, গ্রামে যেতে হবে। ঠিকানা বললাম। এরপর তিনি বললেন, ঠিক আছে, ব্যবস্থা করে ওখান পর্যন্ত ছেড়ে দেব। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। আচমকা তিনি চলে এলেন। আমরা থেমে গেলাম আর কিছুক্ষণ কথাও হল। অনিল চৌধুরী বলেছেন, আমরা জানতে পেরেছি যে, ওই শ্রমিকদের হেফাজতে নেওয়া হচ্ছে। রাহুল গাঁধী আসেন ও তাঁদের সঙ্গে দেখা করেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলি। এরপর সহমতে আসা যায়, যে একসঙ্গে দুজনকে যেতে দেওয়া হবে। এখন আমাদের স্বেচ্ছাসেবকরা তাঁদের বাড়িতে নিয়ে যাচ্ছেন। আমরা দুইজনকে একসঙ্গে পাঠাচ্ছি। এর আগে শনিবার রাহুল গাঁধী করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে গরিব, কৃষক ও শ্রমিকদের কংগ্রেসের প্রস্তাবিত ন্যায় প্রকল্পের মতো আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি কেন্দ্র সরকারের কাছে আর্থিক প্যাকেজ পুণর্বিবেচনার আর্জি জানিয়ে সরাসরি দরিদ্রদের অ্যাকাউন্টে অর্থ পাঠানোর কথা বলেছেন। একইসঙ্গে রাহুল বলেছেন, লকডাউন তুলে নেওয়ার পদক্ষের অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। বয়স্ক ও গুরুতর রোগে আক্রান্তদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। রাহুল বলেছেন, আর্থিক ব্যবস্থায় যে ‘ঝড়’ আসছে, তার মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget