এক্সপ্লোর

এতে দোষের কিছু নেই, তবে প্রধানমন্ত্রী হতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে রাহুলকে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

পুনে: রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী হতে গেলে আরও ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বলে অভিমত জানালেন কেন্দ্রীয় সামাজিক ন্যয় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে। তিনি বলেছেন, রাহুল গাঁধী প্রধানমন্ত্রী হওয়ার বাসনা প্রকাশ করেছেন। তাতে অবশ্যই দোষের কিছু নেই। তবে একটু বেশি তাড়াতাড়ি করে ফেলছেন। কিন্তু ওনার আরও ১০-১৫ বছর লাগবে বলে আমার মনে হয়। ২০১৯-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ-ই কেন্দ্রে ফের ক্ষমতায় আসছে বলে দাবি করেন তিনি। সেইসঙ্গে লিঙ্গায়েত, ওবিসি-র মতো নানা গোষ্ঠীর সমর্থনের জোরে কর্নাটকে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা সহ জিতবে বলেও জানিয়ে দেন আঠওয়ালে। বলেন, কংগ্রেস বিজেপিকে দলিত-বিরোধী বলে দেখাতে চাইছে। কিন্তু মানুষ অনেক বিচক্ষণ। কোনটা ঠিক, তাঁরা ঠিক বোঝেন। কেন্দ্রীয় মন্ত্রী এদিন ভিমা কোরেগাঁওয়ে যান, দেখা করেন পূজা সাকাতের পরিবারের লোকজনের সঙ্গে, যার বাড়ি গত ১ জানুয়ারির হিংসায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। পূজা ছিলেন ওই হিংসার প্রত্যক্ষদর্শী। এপ্রিলে এলাকার একটি কুয়োয় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, পূজার পরিবারের দাবি, তাঁকে মেরে ফেলা হয়েছে বা আত্মহত্যা করতে চাপ দেওয়া হয়েছে। এফআইআরে ৯ জনের নাম আছে, যাদের দুজন গ্রেফতার হয়েছে। বাকিদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি পুলিশকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget