এক্সপ্লোর

রাহুলের প্রস্তাব ত্রুটিপূর্ণ, বড়সড় বিপর্যয় ছাড়াই জিএসটি কার্যকর করতে পেরেছি আমরা, দাবি জেটলির

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (জিএসটি) নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, ‘রাহুল গাঁধী ভারতে জিএসটি-র একটি ধাপ চালু করার পক্ষে সওয়াল করছেন। তাঁর এই প্রস্তাব ত্রুটিপূর্ণ। যে দেশগুলিতে সব মানুষের সমান ও বেশি অর্থ খরচ করার ক্ষমতা আছে, সেই দেশগুলিতেই জিএসটি-র একটি ধাপ চালু করা যায়। সিঙ্গাপুর মডেলের প্রতি আসক্তির বিষয়টি বোঝা যায়। কিন্তু সিঙ্গাপুর ও ভারতের নাগরিকদের প্রকৃতি আলাদা। সিঙ্গাপুর খাদ্য ও বিলাসবহুল পণ্যগুলির উপর ৭ শতাংশ হারে জিএসটি ধার্য করতে পারে। সেই মডেল কি ভারতে কার্যকর হবে? জিএসটি-র মাধ্যমে গরিব মানুষকে স্বস্তি দিতে হবে। তাই কৃষিপণ্য এবং সাধারণ মানুষের ব্যবহার্য অন্যান্য দ্রব্যগুলির ক্ষেত্রে করের হার কম রাখতে হবে। অন্যান্য পণ্যগুলির উপর বেশি কর ধার্য করা যেতে পারে। পরবর্তীকালে ২৮ শতাংশ জিএসটি-র ধাপ থেকে অনেক পণ্যই বাদ দেওয়া হতে পারে। কর আদায় যত বাড়বে, জিএসটি-র ক্ষেত্রে তত বদল করা হবে।’ পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় রাখার দাবি নিয়েও রাহুলের সমালোচনা করেছেন জেটলি। তিনি বলেছেন, ‘রাহুল গাঁধী ও পি চিদম্বরম বারবার বলেন, পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনতে হবে। কিন্তু আমি যখন কংগ্রেসশাসিত বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে কথা বলি, মনে হয় তাঁরা এর জন্য তৈরি নন। পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় রাখা নিয়ে ইউপিএ-র রেকর্ড কী ছিল? ইউপিএ সংবিধান সংশোধনের যে প্রস্তাব দিয়েছিল, তাতে পেট্রোপণ্যকে জিএসটি-র বাইরে রাখা হয়েছিল। আমি একটি সূত্র বার করেছি। সংবিধান সংশোধন করে পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় রাখা যেতে পারে। সেটা কবে হবে, তা ঠিক করবে জিএসটি কাউন্সিল।’ জেটলি আরও দাবি করেছেন, ‘কোনও বড়সড় বিপর্যয় ছাড়াই জিএসটি-র মতো অপ্রত্যক্ষ করব্যবস্থায় সংস্কার করা সম্ভব হয়েছে। বড় সংস্কারের ধাক্কা সামাল দিতে সময় লাগে। তবে এক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, জিএসটি যত মসৃণভাবে কার্যকর করা সম্ভব হয়েছে, তার উদাহরণ বিশ্বের কোথাও নেই। জিডিপি-র উন্নতিতে জিএসটি-র দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

TMC News:মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে মিথ্যা কথা বলেন, এক এক করে সবাই চলে যাবে:সলিল ভট্টাচার্য
Koel Mallick: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক | ABP Ananda Live
Chok Bhanga 6ta: আরও একা মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মদন মিত্র আজ কোয়েল মল্লিক | ABP ANANDA LIVE
TMC Inner Clash: 'তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর | ABP Ananda LIve
Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget