এক্সপ্লোর

দেওয়ালি মিটে গেলেই কংগ্রেস সভাপতি রাহুল? ইঙ্গিত সচিন পাইলটের

নয়াদিল্লি: দেওয়ালির পরই রাহুল গাঁধী কংগ্রেস সভাপতি পদের ভার নিতে পারেন বলে ইঙ্গিত সচিন পাইলটের। রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত রাজস্থানের এই নেতা সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া বর্তমানে চলছে। নতুন সভাপতি দায়িত্ব নিতে পারেন দেওয়ালি কেটে গেলেই। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সচিন বলেন, আমার মনে হয়, দলের মধ্যেই ধারণা রয়েছে যে, রাহুলের হাল ধরার সময় হয়েছে, একেবারে সামনে থেকে নেতৃত্ব দিন তিনি। পাশাপাশি শতাব্দী প্রাচীন দলে তরুণ ও প্রবীণদের 'ভারসাম্য রাখার' পক্ষেও মত রয়েছে। সচিন বলেন, সহ সভাপতি হিসাবে রাহুল এমনিতেই অনেক কিছু দেখছেন, তবে দলের বক্তব্য, সঠিক সময় হলেই রাহুলের সর্বোচ্চ নেতৃত্বে আরোহন হওয়া উচিত এবং সেই সময় এখন এসে গিয়েছে। রাহুলের বোন প্রিয়ঙ্কা বঢরাও কি সক্রিয় রাজনীতিতে আসছেন, প্রশ্ন করা হলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সচিন বলেন, উনি কংগ্রেসেরই লোক, তবে সক্রিয় রাজনীতিতে নামা না-নামা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। রাজনীতিতে পরিবারতন্ত্র প্রসঙ্গে সচিনের মত, পদবী প্রথম দিকে কিছুটা সুবিধা করে দিলেও একজন নেতা কতখানি উপযুক্ত, তাঁর পারফরম্যান্সই ঠিক করে দেয়। কোনও একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া অযোগ্যতা বলে মনে করা উচিত নয়। কাজ, প্রতিশ্রুতি পূরণ, পারফরম্যান্সের মাধ্যমে মানুষের মত জিতে নিতে পারলে সেটাই ঠিক করে দেয় সব কিছু। পদবীটা শুধু কিছুটা এগিয়ে দিতে পারে মাত্র। কংগ্রেস পরিবারতন্ত্রের পৃষ্ঠপোষকতা করে, বিজেপির এই অভিযোগ উড়িয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা হেভিওয়েট কংগ্রেস নেতা রাজেশ পাইলটের পুত্র বলেন, বিজেপির আত্মসমীক্ষা করা উচিত। ওদের অনেক নেতাও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন। তিনি নিজে পরিবারতন্ত্রের রাজনীতি সমর্থন বা প্রত্যাখ্যান, কোনওটাই করছেন না বলে জানান সচিন, জোর দিয়ে বোঝাতে চান যে, ব্যক্তিগত কৃতিত্বই সাফল্য নির্ধারণ করে দেবে। বলেন, পরিবারই কারও রাজনীতিতে নামার একমাত্র কারণ হওয়া উচিত নয়। ওপর থেকে কাউকে জনসাধারণের ওপর চাপিয়ে দেওয়া যায় না। কঠোর পরিশ্রমের কোনও বিকল্পই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget