এক্সপ্লোর

রেলের প্রবেশিকা: বয়সের উর্ধ্বসীমা বাড়ল, এবার বাংলাতেও পরীক্ষা দেওয়া যাবে

নয়াদিল্লি:  বিহার এবং কেরলে প্রতিবাদ-আন্দোলনের জেরে রেলের প্রবেশিকা পরীক্ষার ওপর থেকে বেশ কিছু বিধি-নিষেধ তুলে নেওয়া হল। বয়সের উর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হল। এছাড়া আরও বেশি সংখ্যক আঞ্চলিক ভাষাতেও প্রবেশিকা পরীক্ষা দেওয়া যাবে বলে সোমবার রেলের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে। এখন থেকে বাংলা এবং মালায়লাম ভাষাতেও রেলের প্রবেশিকা পরীক্ষা দেওয়া যাবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং লোকো পাইলট পদের জন্যে অসংরক্ষিত ক্যাটাগরিতে যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছে। ওবিসি শ্রেণীর জন্যে বয়সের উর্ধ্বসীমা ৩১ থেকে বাড়িয়ে ৩৩ করা হয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির জন্যে বয়সের উর্ধ্বসীমা ৩১ থেকে বাড়িয়ে ৩৫ করা হয়েছে। এদিকে রেলের গ্রুপ ডি শ্রেণীর পরীক্ষার জন্যে অসংরক্ষিত ক্যাটাগরির বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছে। ওবিসি শ্রেণীর জন্যে বয়সের উর্ধ্বসীমা ৩৪ থেকে ৩৬ করা হয়েছে, এসসি-এসটিদের জন্যে বয়সের উর্ধ্বসীমা পরিবর্তন করে করা হয়েছে ৩৬ থেকে ৩৮। এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে রেলের গ্রুপ-সি লেভেলে ৯০ হাজার শূন্যপদ পূরণের জন্যে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই পরীক্ষার জন্যে মালায়লাম, তামিল, কানাড়া, ওড়িয়া, তেলেগু, বাংলা এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই গ্রুপ সি লেভেলের পরীক্ষার জন্যে কেরলের পরীক্ষার্থীরা আগে মালায়লাম ভাষায় পরীক্ষা দেওয়ার আবেদন জানিয়েছিল। সেই নিয়েই ছিল সেখানকার পরীক্ষার্থীদের বিক্ষোভ। এদিকে বিহারের পরীক্ষার্থীরা বয়স কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন

ভিডিও

IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :
Ghantakhanek Sange Suman(১৯.০৩.২০২৬) পর্ব ১ : প্রকাশিত বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা, পরের তালিকায় বড় চমক অভয়ার মা? | ABP Ananda LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget