এক্সপ্লোর

উত্তর-পূর্ব রেলে মহিলাদের নিরাপত্তার জন্য ‘প্যানিক বাটন’

লখনউ: এ বছর মহিলা ও শিশুদের নিরাপত্তার উপর বিশেষ জোর দিচ্ছে ভারতীয় রেল। এরই অঙ্গ হিসেবে মহিলাদের নিরাপত্তার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে উত্তর-পূর্ব রেল। মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছেন, ‘রাতে শহরতলির ট্রেনগুলিতে মহিলা আরপিএফ জওয়ান নিয়োগের কথা ভাবা হচ্ছে। যে মহিলারা একা ট্রেনে যাতায়াত করেন, তাঁদের বিভিন্ন ধরনের খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে মহিলাদের জন্য ট্রেনের কামরায় প্যানিক বাটন রাখারও পরিকল্পনা করা হচ্ছে। সব কামরাতেই থাকবে এই বাটন। এটি গার্ডের কামরার সঙ্গে যুক্ত থাকবে। বিপদের সময় মহিলারা যাতে সহজেই এই বাটন টিপে গার্ডকে সজাগ করতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য বিদ্যুতের সুইচের উপরেই লাগানো হবে এটি। কোনও মহিলা এই বাটন টিপলেই দ্রুত ব্যবস্থা নেবেন ট্রেনে থাকা কর্মীরা।’ সঞ্জয় আরও জানিয়েছেন, এখন কোনও মহিলা ট্রেনে যাতায়াত করার সময় বিপদে পড়লে হেল্পলাইন নম্বরে ফোন বা এসএমএস করে সাহায্য চাইতে পারেন। জরুরি পরিস্থিতিতে চেন টেনেও ট্রেন থামানো যায়। তবে নতুন ব্যবস্থার ফলে মহিলাদের সুবিধা হবে। মহিলা কামরার রং বদল করা, এই কামরাগুলির জানলায় তারের জাল লাগানোর পরিকল্পনাও রয়েছে। এছাড়া শহরতলিতে যাওয়া ট্রেনগুলির মহিলা কামরায় এবং সংশ্লিষ্ট স্টেশনগুলিতে মহিলা কামরা থামার জায়গায় সিসিটিভি লাগানো, রেলের আইন বদল করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা করারও প্রস্তাব দেওয়া হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে সাজা দেওয়ার জন্য বিশেষ অভিযানও চালানো হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Calcutta Highcourt : ২১ জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা 'কালীঘাট তৃণমূল'-র
Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget