এক্সপ্লোর

প্রধানত ইউপিএ সরকারের কাজের ভিত্তিতে মুডি’জ রেটিংয়ে উন্নতি ভারতের, দাবি চিদম্বরমের

জয়পুর: দীর্ঘদিন পরে ভারতের রেটিং এক ধাপ বাড়াল মার্কিন মূল্যায়ন সংস্থা মুডি’জ। Baa3 থেকে এক ধাপ উঠে হল Baa2। আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের হাত ধরে বৃদ্ধির সম্ভাবনা জোরাল হওয়ার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ভারতের রেটিং এক ধাপ বাড়িয়েছে মুডি’জ। বিরোধীদের আক্রমণের জবাব দিতে রেটিং বৃদ্ধির এই সাফল্যকে হাতিয়ার করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এই অবস্থায় প্রবীন  কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের দাবি, মূলত পূর্বতন ইউপিএ সরকারের কাজের  ভিত্তিতেই ভারতের রেটিং বাড়িয়েছে মুডি’জ। তিনি বলেছেন, গত কিছুদিনের কাজের নিরিখে এই উন্নতি হয়নি। গত সাত-আট বছরে যা কাজ হয়েছে, সেগুলির মূল্যায়ণের মাধ্যমে রেটিংয়ে বৃদ্ধি ঘটানো হয়েছে। চিদম্বরম বলেছেন, মুডি’জ রেটিং বাড়ানোয় তিনি খুশি। এক্ষেত্রে একটা বড় অবদান রয়েছে পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের। বাকিটা বর্তমান সরকারের। একইসঙ্গে চিদম্বরম পাঁচ মাস আগে রেটিং পরিমাপের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মুডি’জের কাছে চিঠি পাঠানো নিয়ে কটাক্ষ করেছেন মোদী সরকারকে। চিদম্বরম বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ শেষের দিকে। এরপর লোকে এই সরকারকেও দুর্নীতি নিয়ে বদনামের মুখে পড়তে হবে। দ্বিতীয় ইউপিএ সরকারের মতোই বদনাম হবে তাদের। চিদম্বরম জানান, এমন কোনও ঘটনা ঘটুক তা তিনি চান না। কিন্তু এমন ঘটনা ঘটবে বলেই মনে করেন তিনি। তিনি বলেছেন, দ্বিতীয় ইউপিএ সরকারের মেয়াদের শেষে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিন্তু যত ক্ষণ না পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হচ্ছেন, তত ক্ষণ তাঁকে দোষী বলা যায় না। নির্বাচনের খরচ চালানোর জন্য অর্থ সংগ্রহকে দুর্নীতির অন্যতম কারণ হিসেবে মন্তব্য করেছেন চিদম্বরম। তিনি বলেছেন, নির্বাচনী তহবিল গড়ার পথ খুঁজে না পাওয়া পর্যন্ত দুর্নীতি কমানো সম্ভব নয়। চিদম্বরমের অভিযোগ, কালো টাকা আটকাতে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিরাট ভাবে ব্যর্থ মোদী সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget