এক্সপ্লোর
জন্মাষ্টমী থেকে রাজস্থানে শুরু হচ্ছে গো-সাফারি

ফাইল ছবি
জয়পুর: এবার রাজস্থানে বেড়াতে যাওয়া পর্যটকরা অন্যরকম অভিজ্ঞতা পেতে পারেন। ২ সেপ্টেম্বর জন্মাষ্টমী থেকে শুরু হচ্ছে গো-সাফারি। একটি গোশালা এই উদ্যোগ নিয়েছে। গরুর গাড়িতে চড়ে ১২ একর জমিতে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা। সাফারির পথে গাছগুলিতে গরুর বিষয়ে বিভিন্ন তথ্য প্রদর্শন করা হবে। হিঙ্গাউনিয়া গোশালায় যে গরুগুলি আছে, সেগুলিকে নিয়েই সাফারির ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই গোশালাটি আগে রাজস্থান সরকারের অধীনে ছিল। ২০১৬ সালে ‘অবহেলায়’ কয়েক হাজার গরুর মৃত্যু হয়। এরপরেই গোশালাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে। এই সংস্থাটির আধিকারিক রাধাপ্রিয়া দাস জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে সাফারিতে তিনটি গরুর গাড়ি থাকবে। গোশালাটিতে ২২,০০০ গরু আছে। তার মধ্যে ১০টি প্রজাতির ২০০ থেকে ৩০০টি গরু সাফারিতে রাখা হবে। ভবিষ্যতে অন্য রাজ্যগুলি থেকে আরও ২০টি প্রজাতির গরু নিয়ে আসা হবে। গোশালায় পর্যটকরা চাইলে যাতে আরও সময় কাটাতে পারেন, তার জন্য কটেজ থাকবে। দেশে এই প্রথম গো-সাফারির ব্যবস্থা করা হচ্ছে। মানুষ যাতে গরুর বিষয়ে আরও জানতে পারেন এবং তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। আশা করি লোকজন পরিবার নিয়ে এখানে আসবেন। এছাড়া ছাত্র-ছাত্রী এবং অন্যান্য পর্যটকরাও আসবেন বলে আশা করা হচ্ছে।’
Before You Go
Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















