এক্সপ্লোর

কোভিড ১৯ মোকাবিলায় ‘করোনিল’, ‘স্বসরি বটি’ আয়ুর্বেদিক ওষুধ নিয়ে এল রামদেবের ‘পতঞ্জলি’

হরিদ্বারের যোগপীঠে সাংবাদিক বৈঠক ডেকে কোভিড ১৯-এর জন্য আয়ুর্বেদিক ওষুধ ‘স্বসরি বটি’ , ‘করোনিল’ নিয়ে এল বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ। জানা গিয়েছে, ক্লিনিক্যাল পরীক্ষার পরই এগুলি তৈরি করা হয়েছে।

নয়াদিল্লি: হরিদ্বারের যোগপীঠে সাংবাদিক বৈঠক ডেকে কোভিড ১৯-এর জন্য আয়ুর্বেদিক ওষুধ ‘স্বসরি বটি’ , ‘করোনিল’ নিয়ে এল বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ। জানা গিয়েছে, ক্লিনিক্যাল পরীক্ষার পরই এগুলি তৈরি করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, এটিই প্রথম তথ্য-ভিত্তিক আয়ুর্বেদিক ওষুধ। সাংবাদিক বৈঠকে রামদেবের দাবি, ওই ওষুধে ১০০ শতাংশ কোভিড-১৯ রোগী সাতদিনের মধ্যে আরোগ্য লাভ করেছে। রামদেব বলেছেন, আমরা ক্লিনিক্যাল কেস স্টাডি ও নিয়ন্ত্রিত পরীক্ষা চালিয়েছিলাম এবং এতে দেখা গিয়েছে যে, ৬৯ শতাংশ রোগী তিনদিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে এবং সাতদিনের মধ্যে ১০০ শতাংশই আরোগ্য লাভ করেছে। ওষুধের উপাদান সম্পর্কে রামদেব বলেছেন, তাঁরা নানা খনিজ ব্যবহার করে এই ওষুধগুলি তৈরি করেছেন। তিনি বলেছেন, ‘স্বসরি বটি’, ‘করোনিলে’র জন্য ১০০-র বেশি সক্রিয় মিশ্রণ ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ফাইটোকেমিক্যালস ও ফাইটোমেটাবোলিটিসও। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ওষুধ নিয়ে আসা নিয়ে ট্যুইটও করেছেন। তিনি বলেছেন, ওই ওষুধগুলির সঙ্গে থাকছে বৈজ্ঞানিক নথিও। কোম্পানি জানিয়েছে, তারা র‌্যান্ডমাইজড প্লেসবো-কন্ট্রোলড ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছেন এবং সাংবাদিক বৈঠকে পরীক্ষার ফল জানাবেন। এর আগে চলতি মাসের প্রথমে পতঞ্জলি আয়ুর্বেদ দাবি করেছিল যে, তারা কোভিড-১৯ এর প্রতিষেধর খুঁজে পেয়েছে। যোগ গুরু রামদেবের তৈরি কোম্পানি বলে, তারা যে ওষুধ তৈরি করেছে, তার সাফল্যের হার ৮০ শতাংশ। বালকৃষ্ণ বলেন, আমরা প্রতিরোধের ওষুধ দিয়েছিলাম এবং তা সাক্ষ্যভিত্তিক। আমাদের ওষুধ প্রয়োগের পর বহু করোনা রোগীর পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আমরা বিভিন্ন বয়সের রোগীদের ক্ষেত্রে এর প্রভাব সংক্রান্ত ক্লিনিক্যাল ডেটা সংগ্রহ করেছি। এরপর আমরা নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪,৪০,২১৫। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলির তালিকায় ভারত পঞ্চম স্থানে। পতঞ্জলি ছাড়াও ভারতের ওষুধ কোম্পানিগুলি কোভিড-১৯ রোগীদের জন্য আপত্কালীন আরও তিনটি ওষুধ নিয়ে এসেছে। গত শনিবার গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল ফ্যাবিফ্লু নামে অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাবিপিরেভির লঞ্চ করেছিল। সিপলা ও হেটেরো সিপ্রেমি ও কোভিফোর ব্র্যান্ড নামে অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভর লঞ্চ করেছিল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Embed widget