এক্সপ্লোর

বেশি করে কার্ড, ই-ওয়ালেট ব্যবহার করুন, সৎ নাগরিকদের কষ্ট লাঘব করতে বদ্ধপরিকর: রিজার্ভ ব্যাঙ্ক প্রধান

মুম্বই: নোট বাতিল বিতর্কে প্রথমবার মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। জানালেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে তারা বদ্ধপরিকর। একইসঙ্গে, কেন্দ্রের সুরে সুর মিলিয়ে শীর্ষ ব্যাঙ্কের প্রধানের পরামর্শ, নগদ সমস্যা তৈরি হলে বিকল্প হিসেবে এবার থেকে বেশি করে কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করুন।

নোট বাতিলের জেরে দেশে নগদের আকাল তৈরি হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমতাবস্থায় মানুষের মনে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে ময়দানে নামলেন উর্জিত পটেল। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি জানান, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি জানান, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের জেরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার ওপর প্রতিদিন নজর রেখে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের টাঁকশালগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে বেশি পরিমাণ ১০০ এবং নতুন ৫০০ টাকার নোট ছাপাতে। তিনি স্বীকার করেন, যে সকল সৎ নাগরিক সত্যি কষ্ট পাচ্ছেন, তাঁদের ব্যথা লাঘবের জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উর্জিত বলেন, ব্যাঙ্কগুলি জানিয়েছে, পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। ব্যাঙ্ক-এটিএমগুলিতে মানুষের লাইন কমেছে। বাজারে ধীরে ধীরে গতি ফিরছে। তিনি যোগ করেন, এটিএম-গুলিতে নগদ ভরার জন্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার কর্মী নিযুক্ত হয়েছেন। এর জন্য ব্যাঙ্কগুলির সাধুবাদ প্রাপ্য।

তবে, একইসঙ্গে, জনসাধারণকে ‘ক্যাশলেস’ লেনদেনের ওপর গুরুত্ব দিতে বলেছেন উর্জিত। আরবিআই গভর্নরের পরামর্শ, (নগদ আকালের পরিস্থিতিতে) এখন সকলের উচিত নগদের বিকল্প হিসেবে ডেবিট কার্ড বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা। তাঁর সওয়াল, এর ফলে লেনদেন অনেকটাই সস্তা, সহজ ও স্বচ্ছ হবে। তাঁর দাবি, এতে করে উন্নত রাষ্ট্রগুলিতে প্রচলিত কম-নগদ অর্থনীতির জায়গায় পৌঁছবে ভারত।

প্রসঙ্গত, ক’দিন আগেই ক্যাশলেস লেনদেনের হয়ে জোর সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আরবিআই প্রধানের গলাতেও সেই একই সুর শোনা গেল। তিনি বলেন, আমরা ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছি, ব্যবসায়ীদের পিওএস (পয়েন্ট অফ সেল) মেশিন বসানোর আহ্বান জানাতে, যাতে ডেবিট কার্ড পেমেন্ট সহজে করা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget