এক্সপ্লোর

Ranveer Allahbadia Row: 'খুনের হুমকি পাচ্ছি, ভয় লাগছে !', বিতর্কিত মন্তব্য ঘিরে 'কোণঠাসা' রণবীর ! কী লিখলেন ?

Ranveer Allahbadia Statement: এই ইনস্টাগ্রামের পোস্টে রণবীর স্পষ্ট জানিয়েছেন যে তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি অত্যন্ত ভীত যে তার কারণে তার পরিবারের কোনো ক্ষতি হতে পারে এই মুহূর্তে।

মুম্বই: সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ (India's Got Latent) অশ্লীল মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রণবীর এলাহাবাদিয়া। তারপর থেকেই নেটিজেনদের বিরাগভাজন হয়েছেন তিনি এবং সমাজমাধ্যমে ভিডিয়োবার্তায় ক্ষমা চাইলেও একের পর এক এফআইআর (Ranveer Allahbadia Row) দায়ের হয়েছে তার নামে। শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। তবে পুলিশ তার বাড়িতে গেলেও রণবীরকে পাওয়া যায়নি, তার ফ্ল্যাটে তালা দেওয়া ছিল এবং তার ফোন সুইচড অফ (Ranveer Allahbadia) ছিল বলে জানা গিয়েছে। এর মাঝেই ইনস্টাগ্রামে নতুন বিবৃতি দিলেন রণবীর। এখন কোথায় তিনি ?

খুনের হুমকি পাচ্ছেন রণবীর

এই ইনস্টাগ্রামের পোস্টে রণবীর স্পষ্ট জানিয়েছেন যে তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি অত্যন্ত ভীত যে তার কারণে তার পরিবারের কোনো ক্ষতি হতে পারে এই মুহূর্তে। নিজের অপরাধ স্বীকার করেই ইনস্টায় এদিন রণবীর লেখেন, 'আমি এবং আমার পুরো টিম পুলিশকে সবরকমভাবে সাহায্য করছি, সমস্ত কর্তৃপক্ষকে সহায়তা করা হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়া আমি অনুসরণ করব এবং বাবা-মায়েদের নিয়ে আমার বক্তব্য অত্যন্ত অসহনশীল এবং অশ্রদ্ধাপূর্ণ ছিল। আমার নৈতিক দায় যাতে এই কাজ আর দ্বিতীয়বার না হয়, নিজেকে আরও ভাল করার দায় রয়েছে আমার। আমি যারপরনাই দুঃখিত, ক্ষমাপ্রার্থী।'

রণবীর আরও জানিয়েছেন, 'আমি নানা মানুষের কাছ থেকে মৃত্যুর হুমকি পাচ্ছি, আমার পরিবারকে আঘাত করতে চায় তারা। কিছু কিছু লোক আমার মায়ের ক্লিনিকে রোগী সেজে ঢুকে পড়েছিল। তাদের থেকেও অনেক বড় ঝুঁকি ছিল। আমার এখন ভয় লাগছে, কিন্তু আমি পালিয়ে যাচ্ছি না। পুলিশের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে ভারতের বিচারব্যবস্থার উপরেও।'

রণবীরকে খুঁজে পায়নি পুলিশ

মুম্বই পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে যে তারা রণবীরকে খুঁজে পায়নি, তার ফোন সুইচড অফ রয়েছে। পিটিআই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে পুলিশ আধিকারিকরা বহুবার তাঁকে ফোন করেছেন, এমনকী ভারসোভার বাড়িতেও গিয়েছিলেন তারা, কিন্তু সেখানে ঘরে তালা দেওয়া ছিল। 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শো-য়ে এসে বাবা-মায়ের সঙ্গে যৌনতার মন্তব্যকে ঘিরেই বিতর্ক তুঙ্গে ওঠে। তার বিরুদ্ধে একের পর এক মামলা জমতে থাকে। ইতিমধ্যেই সময় রায়নাকে ১০ দিনের মধ্যে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছে মুম্বই পুলিশের তরফে। এর মধ্যে এই শো-এর সঙ্গে যুক্ত ৮ শিল্পীর বয়ান নিয়েছে মুম্বই পুলিশ যাদের মধ্যে আছেন অপূর্বা মখিজা, আশিস চঞ্চলানি এবং রণবীরের ম্যানেজারও। অন্যদিকে মহারাষ্ট্র সাইবার সেল প্রায় ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছে।

আরও পড়ুন: India’s Got Latent: নাম জড়িয়েছে বিতর্কে, 'বড় কাজ' খোয়ালেন এই ইনফ্লুয়েন্সার

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget