এক্সপ্লোর

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমতে পারে বাড়ি-গাড়ি ঋণে সুদের হার

মুম্বই: রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ০.২৫ শতাংশ কমে বর্তমান রেপো রেট হল ৬.৫ শতাংশ। এর ফলে গৃহঋণে সুদ কমার সম্ভাবনা। এদিন সংশোধিত ঋণনীতি ঘোষণা করেন আরবিআই-এর গভর্নর রঘুরাম রাজন। ০.২৫ শতাংশ কমায় রেপো রেট হল ৬.৫ শতাংশ। রেপো রেট কমায় গৃণঋণের পাশাপাশি গাড়ি কেনার জন্য ঋণেও সুদ কমতে পারে। রাজন বলেছেন, বর্ষা ঠিকমতো হলে সুদ আরও কমতে পারে। উল্লেখ্য, ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে আরবিআই অর্থ ঋণ দেয়, তাকেই বলা হয় রেপো রেট। ব্যাঙ্কগুলি অপেক্ষাকৃত স্বল্প সুদে ঋণ পেলে তার সুফল পেতে পারেন গ্রাহকরাও। এবারে আরবিআই-র ঋণনীতির পর্যালোচনায় যে রেপো রেট কমবে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সরকার এর আগেই ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার এপ্রিল থেকেই কমানোর ঘোষণা করেছে। বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের নিচে রয়েছে। ২০১৫-১৬ তে সরকারের কোষাগার ঘাটতির হার ৩.৯ শতাংশ রাখার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আরবিআই যে হারে রেপো রেট কমিয়েছে সেই হার অনুসারে ব্যাঙ্কগুলি সুদ কমালে ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা গৃহঋণে ইএমআই-এর ক্ষেত্রে ৪৯০ টাকার সুবিধা পাবেন গ্রাহকরা। আরবিআই এদিন সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) অবশ্য অপরিবর্তিত রেখেছে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget