এক্সপ্লোর

স্মার্টফোনের মাধ্যমে টাকা লেনদেন আরও সহজ করছে আরবিআই

হায়দরাবাদ: স্মার্টফোনের মাধ্যেমে আর্থিক লেনদেন আরও সহজ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এরফলে আগামী  কিছুদিনের মধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্মার্টফোনের মাধ্যমেই টাকা লেনদেন করা যাবে। প্রয়োজন পড়বে না ব্যাঙ্কে যাওয়ার।  আইডিআরবিটি ব্যাঙ্কিং টেকনোলজি এক্সেলেন্স পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানিয়েছেন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। মোবাইল ব্যবহারের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে *99# - এর মতো  ইন্টার-অপারেবল ইউএসএসডি চ্যানেল এবং ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই)-এর  মাধ্যমে  মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাকে উত্সাহিত করা হচ্ছে। রাজন বলেছেন, যেহেতু স্মার্টফোন এখন সুলভ হয়ে উঠেছে সেহেতু তিনি ইউপিআই সম্পর্কেই অধিক উত্সাহী।  তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউপিআই-এর মাধ্যমে স্মার্টফোনে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন অনেক সহজ হবে। এক্ষেত্রে  কারুর অ্যাকাউন্টে টাকা পাঠাতে তার আইডি জানলেই হবে। কোনও গ্রামবাসীও সহজেই স্মার্টফোনে আইডি টাইপ করে কারুর অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। এই সুবিধার ফলে টাকা জমা দিতে বা টাকা তুলতে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়বে না। আরবিআই গভর্নর বলেছেন, প্রভূত সম্ভাবনা সত্ত্বেও ইলেকট্রনিক পেমেন্ট পরিষেবা কাঙ্খিত স্তরে পৌঁছচ্ছে না। এক্ষেত্রে কর আরোপের একটা আশঙ্কা কাজ করছে। ইলেকট্রনিক প্রযুক্তিতে কর ফাঁকি দেওয়াটা কঠিন হয়ে পড়েছে।  ব্যবসায়ীদের প্রযুক্তি ব্যবহারে উত্সাহিত করতে কর সংক্রান্ত কিছু ছাড়  দিলে লাভ পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেছেন রাজন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের

ভিডিও

West Bengal Election 2026: কাটোয়া কলেজের স্ট্রং রুম পাহারায় BJP প্রার্থী
West Bengal Election 2026: ‘ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কয়েকজন লোক...’, কোন প্রসঙ্গ তুলে ধরলেন TMC নেতা Kunal Ghosh?
West Bengal Election 2026: ২ মিনিট স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ পূর্বস্থলী দক্ষিণের TMC প্রার্থীর
West Bengal Election 2026:
West Bengal Assembly Election 2026: 'ওরা চোর, চোরই থাকবে...', তৃণমূলকে আক্রমণ BJP নেতা Sajal Ghosh এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget