এক্সপ্লোর

এবার রিলায়েন্সের লাইফ স্মার্টফোনে বিস্ফোরণ, তদন্তের আশ্বাস সংস্থার

নয়াদিল্লি: এবার রিলায়েন্সের লাইফ স্মার্টফোনে বিস্ফোরণ ঘটার অভিযোগ প্রকাশ্যে এল।

ঘটনায় প্রকাশ, সম্প্রতি এক ব্যক্তি টুইটারে লেখেন, ব্যবহার করার সময় আচমকা বিস্ফোরণ ঘটে তাঁর ফোর-জি লাইফ স্মার্টফোনে। তনবীর সাদিক নামে ওই ব্যক্তির দাবি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের খুচরো বিপনী রিলায়েন্স রিটেলের মাধ্যমে বিক্রি হওয়া ওই ফোনটি বিকট শব্দে ফেটে যায়। বরাত জোরে তাঁর পরিবার বেঁচে গিয়েছে বলেও জানান ওই ব্যক্তি।

আরও পড়ুন:

রিলায়েন্স নিয়ে এল বাজেট ৪জি স্মার্টফোন, দাম ৩,৯৯৯ টাকা

রিলায়েন্স নিয়ে এল বাজেট ৪ জি স্মার্টফোন এলওয়াইএফ ফ্লেম ১ ও উইন্ড ৬

শুধু তাই নয়, ওই ফোনের একটি ছবিও তিনি নিজের টুইটারে পোস্ট করেন। একইসঙ্গে, সকলকে ওই ব্র্যান্ডের ফোন ব্যবহার করা থেকে সতর্কও করেন। এরপরই সংস্থার তরফে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। সাদিকের টুইটের জবাবে লাইফ-এর তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

সংস্থার এক মুখপাত্র জানান, সোশ্যাল মিডিয়ায় যে খবরটি প্রকাশ পেয়েছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন। বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। ঘটনাটি কেন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি যোগ করেন, গ্রাহকদের সুরক্ষার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়। এই প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:

গ্যালাক্সি নোট ৭ বন্ধ করে দিতে চলেছে স্যামসাঙ

প্রসঙ্গত, রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য আনলিমিটেড ফোর-জি ডাটা ও ফোন কল পরিষেবা দেওয়ার ঘোষণা করার পরই মূলত লাইফ ফোনের বিক্রি বহুগুণ বেড়ে যায়। বর্তমানে দেশের বাজারে স্মার্টফোন বিক্রির নিরিখে লাইফ তৃতীয় স্থান দখল করে রেখেছে।

এর আগে স্যামসাঙ-কেও এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় এই বহুজাতিক সংস্থার তৈরি নোট ৭ ফোনে বিস্ফোরণ ঘটার খবর মিলেছে। যার জেরে বিশ্বব্যাপী এই ফোনের বর্তমান হ্যান্ডসেটকে নিষিদ্ধ ঘোষণা করে সেগুলিকে প্রত্যাহার করেছে সংস্থা।

আরও পড়ুন:

পকেটে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফেটে বিপত্তি, সংস্থার বিরুদ্ধে মামলাফেরত দিচ্ছেন স্যামসাং নোট ৭? পাবেন অগ্নিনিরোধক বাক্স আর দস্তানা, স্যামসাংয়ের তরফে

পকেটে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফেটে বিপত্তি, সংস্থার বিরুদ্ধে মামলা

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget