এক্সপ্লোর

এটাই কী গণতন্ত্র, তোপ রাহুলের, ভয় পেয়েছেন মোদী, বললেন কেজরীবাল

নয়াদিল্লি: এক পদ এক পেনশন বিতর্কে অবসরপ্রাপ্ত সেনাকর্মী রামকিষাণ গ্রেওয়ালের আত্মহত্যা ঘিরে বিরোধী দলগুলির তীব্র সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। প্রয়াত রামকিষাণকে শেষ শ্রদ্ধা জানাতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী। কিন্তু তাঁকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াকেও ঢুকতে বাধা দেয় দিল্লি পুলিশ। এই ঘটনার পর রাহুল ও আম আদমি পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। রাহুল ট্যুইট করে বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আবার আর্জি জানাচ্ছি সৈন্যদের প্রাপ্ত আদায়ের জন্য যেন সংগ্রাম না করতে হয়। এক পদ এক পেনশন অর্থবহভাবে রুপায়ণ করতে হবে। সুবেদার রামকিষাণ গ্রেওয়ালের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তাঁর মৃত্যু খুবই শোকাহত’। তাঁকে হাসপাতালে ঢুকতে বাধাদান প্রসঙ্গে রাহুল প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, এটাই কী গণতন্ত্র? আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বিজিপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক পদ এক পেনশন নিয়ে ‘মিথ্য কথা’ বলার অভিযোগ এনেছেন। কেজরীবাল বলেছেন, এক পদ এক পেনশন রূপায়িত হয়েছে দাবি করে মিথ্যে বলেছেন প্রধানমন্ত্রী। এভাবে প্রাক্তন সমরকর্মীদের চূড়ান্তভাবে ঠকানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। কেজরীবাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী সমগ্র দেশের কাছে মিথ্যে বলেছেন। এক পদ এক পেনশন রূপায়িত হলে রামকিষাণ কেন আত্মহত্যা করলেন?এ বিষয়ে বিজেপি সরকার যে প্রতারণা করছে, তা এর আগে কখনও হয়েছে বলে মনে হয় না। সেনাবাহিনীকে ধোঁকা দেওয়া হয়েছে এবং রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করা হয়েছে। রাম কিষাণের মৃত্যু যেন ব্যর্থ না হয়’। শিশোদিয়াকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেজরীবাল। তিনি বলেছেন, একজন উপমুখ্যমন্ত্রীকে নিহতের পরিবারবর্গের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাঁকে গ্রেফতার করা হচ্ছে। তিনি তো রামকিষাণের পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এতে দোষ কোথায় তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন কেজরীবাল। তাঁর দাবি, ভয় পেয়েছেন মোদী। রাম কিষাণের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। তিনি এ বিষয়ে আধিকারিকদের কাছে বিস্তারিত তথ্য তলব করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget