এক্সপ্লোর

তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনের কঠোর বিধি শিথিল করে সু্প্রিম কোর্টের নির্দেশের রিভিউ চেয়ে কেন্দ্রের পিটিশন সামনের সপ্তাহে, জানালেন মন্ত্রী

ইন্দোর: তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে দ্রুত গ্রেফতারির কঠোর ধারা শিথিল করে সু্প্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের রিভিউ চেয়ে আগামী সপ্তাহে কেন্দ্র পিটিশন পেশ করতে পারে বলে জানালেন কেন্দ্রীয় সামাজিক ন্যয়মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলত। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের নেতৃত্বে দলিত মন্ত্রী ও সাংসদরা শীর্ষ আদালতের তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার রোধ আইনের কঠোর ধারাগুলি শিথিল করে দেওয়া নির্দেশে আপত্তি জানিয়েছেন। সেই দলে ছিলেন গেহলতও। আজ তিনি সুপ্রিম কোর্টের রায়ের ফলে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, নির্যাতন বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ন্যয় বিচার প্রদান প্রক্রিয়ায় প্রভাব ফেলবে। পুলিশের ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারিতে বিলম্ব হতে পারে, যার জেরে নির্যাতিতদের ওপর নিগ্রহ বেড়ে যেতে পারে। আমার মন্ত্রক গুরুত্ব সহযোগে আলাপ আলোচনার পর কেন্দ্রীয় আইনমন্ত্রককে আবেদন করে, সুপ্রিম কোর্টের নির্দেশের পাল্টা রিভিউ পিটিশন দায়ের করা প্রয়োজন। আমি খুশি যে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সেই আবেদন মেনেছেন। রিভিউ পিটিশন পেশের ব্যাপারে আলোচনা করছে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, আইন মন্ত্রক ও অ্যাটর্নি জেনারেলের অফিস। মনে হয়, আবেদনটি তৈরি হয়ে যাবে আগামী তিন-চারদিনে। আগামী সপ্তাহে সেটি পেশ করার লক্ষ্যে এগব আমরা। গেহলত জানান, প্রধানমন্ত্রী গতকাল দলিত প্রতিনিধিদলকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং তারপরই সরকার রিভিউ পিটিশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, সরকারি অফিসারদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি দমনপীড়ন রোধ আইনের ব্যাপক অপব্যবহার চলছে বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট গত ২০ মার্চ এক নির্দেশে জানিয়ে দেয়, সরকারি কর্মীকে গ্রেফতার করতে আগাম অনুমতি নিতে হবে তার নিয়োগকারী কর্তৃপক্ষের, আর অ-সরকারি ব্যক্তিকে গ্রেফতার করা যাবে এসএসপির সম্মতি পাওয়া গেলেই।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget