এক্সপ্লোর

ভোটের আগে আরজেডি শিবিরে ধাক্কা, ইস্তফার ঘোষণা রঘুবংশ প্রসাদ সিংহের, দল ছাড়লেন পাঁচ এমএলসি

বিহার বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেল বিরোধী দল আরজেডি। আরজেডি-র পাঁচ বিধানসভা পরিষদ সদস্য দল ছেড়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ-তে যোগ দিলেন। আগামী অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে আরজেডি শিবিরে এই ভাঙন।

নয়াদিল্লি: বিহার বিধানসভা নির্বাচনের আগে  ধাক্কা খেল বিরোধী দল আরজেডি। আরজেডি-র পাঁচ বিধানসভা পরিষদ সদস্য দল ছেড়ে মুখ্যমন্ত্রী  নীতীশ কুমারের জেডিইউ-তে যোগ দিলেন। আগামী অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে আরজেডি শিবিরে এই ভাঙন। শুধু তাই নয়, দলকে অস্বস্তিতে ফেলে ইস্তফার কথা ঘোষণা করলেন আরজেডি-র সহ সভাপতি রঘুবংশ প্রসাদ সিংহ। সূত্রের খবর আরজেডি-র এই গুরুত্বপূর্ণ নেতা এখনও পদত্যাগপত্র জমা দেননি। প্রাক্তন সাংসদ রামা সিংহকে দলে সামিল করার ঘটনায় তিনি হতাশ বলে খবর। ৭৪ বছরের এই বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর গত সপ্তাহে করোনা টেস্ট পিজিটিভ এসেছিল। জ্বর ও কাশির সমস্যা নিয়ে তিনি এইমসে ভর্তি হয়েছিলেন। পাঁচ এমএলসি পদত্যাগ করায় আরজেডি-র বিধান পরিষদে সদস্য সংখ্যা আট থেকে কমে হল ৩। এই তিনজনের মধ্যে রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। গত সোমবারই বিধান পরিষদ নির্বাচনে এক প্রবীণ নেতাকে টিকিট দেওয়ার দাবিতে দলের বেশ কিছু বিক্ষুব্ধ নেতা রাবড়ি দেবীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। বিহারের উচ্চকক্ষের নয়টি আসনের ষান্মাসিক  নির্বাচন প্রক্রিয়া  চলছে। আরজেডি ঘোষণা করেছে যে, তারা তিন আসনে প্রার্থী দেবে। প্রার্থীদের নাম লালুপ্রসাদ যাদবের অনুমোদনের পর ঘোষণা করা হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget