এক্সপ্লোর

রাজস্থানে জমি কেলেঙ্কারি মামলায় জয়পুরে ইডি দপ্তরে রবার্ট, তাঁর মা, সঙ্গে গেলেন প্রিয়ঙ্কা

জয়পুর: রাজস্থানের সীমান্তবর্তী বিকানির জেলায় জমি কেলেঙ্কারির অভিযোগ সংক্রান্ত মামলার ব্যাপারে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জোনাল দপ্তরে হাজিরা দিলেন রবার্ট বঢরা, তাঁর মা মৌরিন। ইডি অফিসে তাঁদের সঙ্গী হন রবার্টের স্ত্রী তথা এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা বঢরা। এর আগে তিনবার সনিয়া গাঁধীর মেয়ে জামাই রবার্ট ইডি-র দিল্লি কার্য্যালয়ে হাজির হন, জয়পুরে এই প্রথম। দিল্লিতে তিনবারই তিনি ইডি-র তলব পেয়ে হাজিরা দেন বিদেশে সম্পত্তি অর্জনে জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের তদন্তের ব্যাপারে। রবার্ট, তাঁর মা রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়ে আবেদন করেছিলেন, ইডি-কে তাঁদের বিরুদ্ধে একতরফা দমনমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক। তাঁদের ইডি-র সঙ্গে সহযোগিতা করতে বলে হাইকোর্ট। সেইমতো দুজনে ইডি দপ্তরে যান এদিন। বিকানের জমি মামলায় তিনবার রবার্টকে ইডি সমন পাঠালেও তিনি সেখানে হাজিরা না দিয়ে হাইকোর্টে যান। ২০১৫-র এই জমি ডিলের ব্যাপারে ফৌজদারি মামলা দায়ের করে ইডি। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে বলে গুরুত্বপূর্ণ হওয়ায় ওই জমি বরাদ্দ করায় জালিয়াতির অভিযোগ তোলেন বিকানেরের তহশিলদার। এ ব্যাপারে রাজস্থান পুলিশের দায়ের করা একগুচ্ছ এফআইআর, চার্জশিটও ধর্তব্যের মধ্যে নেয় ইডি। ওই জমি কিনেছিল মেসার্স স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড নামে যে ফার্ম, তার সঙ্গে রবার্টের যোগসাজশ আছে বলে অভিযোগ। সম্ভবত সে ব্যাপারে তাঁকে জেরা করতে চায় ইডি। পাশাপাশি রবার্টকে, তাঁর সঙ্গে সম্পর্ক থাকা লোকজনের মুখোমুখি বসিয়েও জেরা করতে চায় তারা। তাদের দেওয়া বিবৃতির সঙ্গে রবার্টের বয়ান মিলিয়ে দেখার চেষ্টা করছে ইডি। গতকাল লখনউয়ে রোড শো শেষ করেই চার্টার্ড বিমানে রাতে জয়পুর পৌঁছন প্রিয়ঙ্কা। গত বুধবার দিল্লিতে ইডি দপ্তরে রবার্টের হাজিরার সময়ও রবার্টকে গাড়িতে সেখানে পৌঁছে দিয়েছিলেন প্রিয়ঙ্কা। বলেছিলেন, উনি আমার স্বামী, পরিবার। পরিবারের পাশে আছি আমি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget