এক্সপ্লোর

এই প্রথম! কংগ্রেসের পোস্টারে রবার্ট ভঢরার ছবি

নয়াদিল্লি: অগুস্তা ওয়েস্টল্যান্ড দুর্নীতির অভিযোগের জবাব দিতে কংগ্রেসের মিছিল। সামিল সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, মনমোহন সিংহ। আর তখনই কংগ্রেসের অন্দরমহলে যথেষ্ট তাৎপর্যবাহী একটি ঘটনার সাক্ষী হল ভারতীয় রাজনীতি। যন্তর মন্তরে শুরু হওয়া ওই মিছিলে সনিয়া- রাহুলের ছবির পোস্টারে দেখা গেল রবার্ট ভঢরার ছবি। তাও আবার সে ছবি ছোট করে একপাশে নয়, রীতিমত মা ছেলের ছবির মাঝখানে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিলে এভাবে সনিয়া জামাতার ছবিকে গুরুত্ব দেওয়ার তাৎপর্য কী? এর আগে রবার্ট ভঢরা ঠারেঠোরে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করলেও সেই ইচ্ছাকে কংগ্রেসি হাইকম্যান্ড কখনওই তেমন গুরুত্ব দেয়নি। বরং রবার্টের স্ত্রী প্রিয়ঙ্কাকে রাজনীতির ময়দানে নিয়ে আসতে অনেক বেশি উৎসাহী ছিল তারা। রাহুলেরও এ বছরই কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছে। তা ছাড়া ভঢরা যে কলঙ্কমুক্ত তাও নন, হরিয়ানায় জমি কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। সেখানে গাঁধী পদবিধারী নন এমন কাউকে সনিয়া- রাহুলের পোস্টারে এমন গুরুত্ব দিয়ে তুলে ধরা নানা সংশয়ের জন্ম দিয়েছে কংগ্রেসের অন্দরমহলেই। প্রশ্ন উঠেছে, রাহুল একের পর এক ভোটে ব্যর্থ ও প্রিয়ঙ্কা রাজনীতিতে আসতে আগ্রহী না হওয়ায় এবার কি বাধ্য হয়ে ভঢরাকেই তুলে ধরবে দশ নম্বর জনপথ? দলের কপাল ফেরাতে এখন থেকে কি জামাতা ভাগ্যেই ভরসা রাখবেন সনিয়া গাঁধী?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget