এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তায় বিপদ রোহিঙ্গা শরণার্থীরা, জানাল ভিএইচপি

জম্মু: মায়ানমার থেকে তাড়া খেয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকে জম্মু ও কাশ্মীরে মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিয়েছে রোহিঙ্গা মুসলিমরা। এ কথা জানিয়ে নাগরোটা, সাম্বা ও অন্যান্য স্থানের সাম্প্রতিক জঙ্গি হামলায় মায়ানমার থেকে আসা এই উদ্বাস্তুদের যোগসাজশের ইঙ্গিত দিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। তাদের বক্তব্য, সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার ঘটনাগুলি স্থানীয় স্তরে সমর্থন, আস্তানা না থাকলে কিছুতেই হতে পারত না।

রোহিঙ্গারা স্থানীয় মানুষের নিরাপত্তার সামনে বিপদ হয়ে উঠছে বলে সওয়াল করে তাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন ভিএইচপি-র রাজ্য শাখার সভাপতি লীলা করণ শর্মা। তিনি বলেছেন, আমরা জম্মুতে ওদের থাকা, বসবাসের বিরোধী। রাজ্য সরকারের উচিত এই বিদেশিদের বের করে দেওয়া। সরকারি বা বেসরকারি জমিতে এদের কলোনি, বসতি  গড়ার অনুমতি দেওয়া উচিত নয়। এতে জনসাধারণ, সেনাবাহিনীর নিরাপত্তা বিপন্ন হয়ে পড়বে।  শর্মার বক্তব্য, মায়ানমার থেকে আসা উদ্বাস্তুদের গভীর চক্রান্ত আছে। সরকারি  পরিসংখ্যানেই গত বছর ওদের সংখ্যা ছিল ৫৭০০। এখন তা নিশ্চয়ই বেড়েছে।

তাঁর দাবি, জম্মু ও কাশ্মীর সন্ত্রাসবাদের বলি হয়েছে, কাশ্মীর উপত্যকা থেকে হিন্দু  পরিবারগুলিকে জোর করে চলে যেতে বাধ্য করা হয়েছে, কিন্তু রোহিঙ্গা উদ্বাস্তুদের শিবির করে থাকতে দেওয়া হয়েছে। ওদের রেশন, জল, বিদ্যুত্ সংযোগের ব্যবস্থা করে দিয়েছেন প্রশাসনের লোকজনই। ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে  কীভাবে প্রায় গোটা দেশ অতিক্রম করে এই উদ্বাস্তুরা জম্মুতে এসেছে, সেটা বিস্ময়কর, বলেছেন তিনি। গোটা বিষয়টি সম্পর্কে জম্মুর ডিভিশনাল কমিশনারকে অবহিত করা হয়েছে বলে জানান শর্মা।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget