এক্সপ্লোর

রোজ বার্গার-পিৎজা-ফ্রায়েড রাইস-চিলি চিকেন! তাপসের 'আবদারে' তিতিবিরক্ত সিবিআই

ভূবনেশ্বর: রোজভ্যালিকাণ্ডে অভিনেতা-সাংসদ তাপস পালকে সিবিআই হেফাজত থেকে সরিয়ে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আর এই খবরে সিবিআইয়ের কয়েকজন অফিসার হাঁফ ছেড়েছেন বলে সূত্রের খবর। কিন্তু, কেন? সিবিআই সূত্রে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এর কারণ নাকি তৃণমূল সাংসদ তাপস পালের খাবারের বায়নাক্কা! বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কেলেঙ্কারিতে গ্রেফতার হলেও, তাপস পালের মুখে নাকি এখনও বার্গার, পিৎজা, ফ্রায়েড রাইস, চিলি চিকেন ছাড়া কিছুই রুচছে না! গ্রেফতারের পর থেকে তাপস পাল বারবার দাবি করে চলেছেন, তিনি নাকি অসুস্থ। আদালতে অভিনয় করে পর্যন্ত দেখিয়েছেন যে অসুস্থতার কারণে তিনি একবার কীভাবে পড়ে গেছিলেন। কিন্তু, সিবিআই সূত্রে খবর, তাপস পালের খাওয়া-দাওয়া দেখলে না কি অসুস্থতার আঁচ পাওয়া অসম্ভব! প্রতিদিন সকালে উঠেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ অর্ডার করে দেন কোন বেলায় তাঁর কী খাবার চাই। দুপুর ও রাতের মেনু আলাদা আলাদা। কখনও মাটন, কখনও চিকেন, কখনও ফ্রায়েড রাইস-চিলি চিকেন। আর বার্গার-পিৎজা তো অহরহ। তাপস পালকে হেফাজতে নেওয়ার আগে পর্যন্ত সিবিআইয়ের চিন্তা ছিল, কীভাবে তাঁকে জেরা করে তথ্য আদায় করা যাবে। কিন্তু, এখন চিন্তা হয়ে দাঁড়িয়েছে, এত তেল-মশলাওয়ালা খাবার খেয়ে শেষে তিনি হেফাজতে অসুস্থ না হয়ে পড়েন! সিবিআই সূত্রে খবর, স্বাস্থ্যের কারণে কখনও কখনও অফিসাররাই বাধ্য হয়ে তাঁকে বলছেন, স্যর এসব বেশি খাবেন না। আপনার শরীর খারাপ হবে। কিন্তু, কে কার কথা শোনে! গোয়েন্দা সূত্রে খবর, নিষেধ করলেই ধৃত সাংসদের মুখ ভার! গোঁ ধরে বসে পড়ছেন। চাহিদা মতো খাবার না পেলে আর কিছু মুখেই তুলবেন না। সিবিআই সূত্রে দাবি, ধৃত আরেক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেখানে নিয়ম মেনে সাধারণ খাবার খাচ্ছেন, সেখানে তাপস পালের বায়নাক্কা সামলাতে অফিসারদেরই ঘাম ছুটেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget