১০ লাখ টাকার জাল ২০০০-এর নোট উদ্ধার, দুজনকে গ্রেফতার মিরাট পুলিশের

মিরাট: জাল নোট চক্রের হদিশ পেল মিরাট পুলিশ। দু হাজার টাকার জাল নোট সহ মহম্মদ খুশি ও তৌসিফ নামে দুজনকে গ্রেফতার করল তারা। গাড়িতে এক লক্ষ টাকা অর্থমূল্যের ওই জাল নোট পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল দুজনে।
ক্রাইম ব্রাঞ্চের তত্পরতায় বড়সড় জাল নোট পাচারের চক্রের দুজন ধরা পড়ার পর পুলিশ জানিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে অভিযান চলে এদিন। জেরায় দুজনে জানিয়েছে, তারা জাল নোট ছাপিয়ে পাচার করত নানা জায়গায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তল্লাসি চালায় অপরাধ দমন শাখা। খুশির ডেরা থেকে ৯ লক্ষ টাকা অর্থমূল্যের আরও ২ হাজার টাকার নোট উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। স্ক্যানার মেশিনও পাওয়া গিয়েছে সেখান থেকে। খুশি একটি স্থানীয় রাজনৈতিক দলের রাজ্য সভাপতি।
আগেও ওই দুজন অন্য বেশ কিছু মামলায় গ্রেফতার হয়েছে বলে জানান পুলিশের মুখপাত্রটি। চক্রের বাকিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Before You Go
Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?





















