এক্সপ্লোর

অযোধ্যার বিতর্কিত জমিতে অন্য কাঠামো নয়, রামমন্দিরই হবে, জানালেন ভাগবত

উদুপি (কর্নাটক): অযোধ্যায় বিতর্কিত জমিতে অন্য কোনও কাঠামো নয়, রামমন্দিরই হবে বলে জানিয়ে দিলেন মোহন ভাগবত। দেশের নানা প্রান্ত থেকে প্রায় দু হাজার বিশ্ব হিন্দু পরিষদ নেতা, সাধু-সন্ত, মঠ প্রধানদের জমায়েতে অযোধ্যায় রামমন্দির তৈরি হওয়ার ব্যাপারে কোনও বিভ্রান্তির অবকাশ নেই বলেও জানিয়েছেন তিনি। মন্দির শহরে বসা ধর্ম সংসদ-এ রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান বলেন, আমরা মন্দির বানাব। এই ঘোষণায় কোনও চটক নেই। আমাদের কাছে এটা বিশ্বাসের ব্যাপার। এর বদল হবে না। বহু বছরের প্রয়াস, আত্মত্যাগের ফলে রামমন্দির নির্মাণ এখন সম্ভব বলে মনে হচ্ছে অভিমত জানান তিনি। তবে একইসঙ্গে বিষয়টি যে আদালতের বিবেচনাধীন রয়েছে, তাও উল্লেখ করেন। ভাগবতের কথায়, রামমন্দিরই হবে, আর কিছু নয়। ওখানেই তৈরি হবে। প্রসঙ্গত, অযোধ্যা রামের জন্মস্থান বলে বিশ্বাস হিন্দুত্ববাদীদের। ভাগবত জানান, আগে রামমন্দিরের যে জাঁকজমকপূর্ণ চেহারা ছিল, সেভাবেই তৈরি হবে নতুন মন্দির। আগের সেই পাথরই ব্যবহার করা হবে। গত ২৫ বছর ধরে রামমন্দির আন্দোলনের পতাকা বহন করে চলা লোকজনই এর দেখভাল করবেন। তবে মন্দির গড়ে তোলার আগে জনসাধারণকে সচেতন করার দরকার আছে বলেও মনে করেন তিনি। বলেন, লক্ষ্যপূরণ প্রায় হয়েই এসেছে। তাই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে এখন। ভিএইচপি-র তিনদিনের ধর্ম সংসদে রামমন্দির তৈরি, ধর্মান্তকরণ রোধ ও গোরক্ষার মতো ইস্যুতে আলোচনা হওয়ার কথা। উদ্যোক্তারা জানিয়েছেন, জাতপাত, লিঙ্গের ভিত্তিতে বৈষম্য, হিন্দু সমাজের ভিতরে সদ্ভাব বজায় রাখার পন্থা নিয়েও আলোচনা হবে সম্মেলনে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget